বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাপলের নতুন আইফোন এয়ারের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার উন্মোচন করেছে গতকাল। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড গ্লাস। ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার।

ফোনটির ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভুত আবিদুর চৌধুরীর জন্ম ব্রিটেনে। সেখানেই বেড়ে ওঠা। বর্তমানে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বসবাস করছেন। তিনি নিজেকে একজন সমস্যা সমাধানকারী হিসেবে পরিচয় দেন এবং এমন পণ্য তৈরি করতে চান যা ছাড়া মানুষ চলতে পারে না। তিনি লন্ডনের লাফবারো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।

আবিদুরের সম্পর্কে খুব বেশি তথ্য না পাওয়া গেলেও তার লিংকডইন প্রোফাইল ঘেটে জানা গেছে, মি. চৌধুরী ক্যালিফোর্নিয়ায় চলে আসার আগে লন্ডনে কিছুক্ষণ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন এবং ২০১৯ সালের জানুয়ারিতে অ্যাপলের সঙ্গে কাজ শুরু করেন। তিনি গত ৭ বছর ধরে অ্যাপেলের সঙ্গে কাজ করছেন।

আইফোন এয়ারকে এখন পর্যন্ত সবচেয়ে স্লিম বা পাতলা আইফোন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর নকশাকৃত ক্যামেরা প্ল্যাটফর্মটি ক্যামেরা, চিপসেট এবং সিস্টেম মডিউলগুলোকে এমনভাবে সমন্বয় করে তৈরি করা হয়েছে, যাতে বাকি স্থানে উচ্চ-ঘনত্বের ব্যাটারি বসানো যায়। এর এআই-চালিত ফটোগ্রাফি এবং ব্যাটারি অপটিমাইজেশন সফটওয়্যার এটিকে বড় মডেলগুলোর মতোই পারফরম্যান্স দিতে সাহায্য করে।

আইফোন এয়ারের পাশাপাশি অ্যাপল নতুন আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলগুলোও উন্মোচন করেছে। এই সিরিজটিতে আরও উন্নত ক্যামেরা, নতুন অ্যাপল এ১৯ প্রো চিপ এবং বড় ডিসপ্লে রয়েছে।

খুব শিগগিরই মডেলগুলোর জন্য প্রি-অর্ডার শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X