শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৪, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

সেটিংস পরিবর্তনে বাঁচবে ইন্টারনেট খরচ

স্মার্টফোনে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ। ছবি : সংগৃহীত
স্মার্টফোনে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ। ছবি : সংগৃহীত

মানুষের প্রাত্যহিক কাজে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। সময়ের সঙ্গে স্মার্টফোনে ডাটা ব্যবহারকারীদের বাড়ছে খরচ। অনেকের ক্ষেত্রে যা বাড়তি চাপের কারণ। কাজ শেষ হওয়ার আগেই ডাটা শেষ হয়ে যাওয়ার মতো সমস্যা এড়াতে পরিবর্তন করা প্রয়োজন কিছু সেটিংস। এতে অ্যান্ড্রয়েড ফোনে ডাটা কম ব্যবহার হবে। বাঁচবে ইন্টারনেট খরচ।

অ্যান্ড্রয়েড ফোনের এ ফিচারের নাম ‘ডাটা সেভার মোড’। যা ডাটা ব্যবহারে মিতব্যয়ী হতে শেখায়। স্মার্টফোন ওয়াইফাই-এর সঙ্গে সংযুক্ত না থাকলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলোর ডাটা ব্যবহার সীমিত করে।

মূলত ডাটা সেভার চালু থাকলে, ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলো ইন্টারনেটের সঙ্গে সংযোগ করতে সক্ষম হবে না। এ সময়ে অ্যাপগুলো আপডেট হবে না। এতে করে পুশ নোটিফিকেশন পাঠাতে পারবে না। হবে না ডাটার ব্যবহার। এ ছাড়া ফোনে পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপেও দারুণ কাজ করে। কারণ- অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে কম আপডেট হওয়ায়, সেগুলোও কম শক্তি ব্যবহার করে।

এই মোড চালু করলে যে অ্যাপটি খুব সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে, সেটিও কম ইন্টারনেট ব্যবহার করবে। যেমন- কিছু অ্যাপের ছবি ততক্ষণ পর্যন্ত লোড হবে না, যদি না তাদের ওপর ক্লিক করা হয়।

ডেটা সেভার মোড চালু করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস ওপেন করুন। এরপর নেটওয়ার্ক ও ইন্টারনেটে ক্লিক করুন। তারপরে ডেটা সেভার অপশনে যেতে হবে। এরপর ইউজ ডেটা সেভারে অপশনে ক্লিক করে এটি চালু করতে হবে। কেউ যদি এটি বন্ধ করতে চায়, তাহলে বাঁ দিকে থাকা ডেটা সেভার অপশন ব্যবহার করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X