কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০১:০৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক থেকে আয় করা সহজ হচ্ছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। সারা বিশ্বে বর্তমানে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন ২.৯৩ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী। এর মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকলেও এমন অনেকেই আছেন যারা আয় করার উদ্দেশে নিয়মিত রিলস ও ভিডিও পোস্ট করে থাকেন।

ফেসবুকের সাধারণত ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস নামের তিনটি পদ্ধতির মাধ্যমে আয় করা যায়। প্রতিটি পদ্ধতির মাধ্যমে আয় করার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন শর্ত ও নিবন্ধনপ্রক্রিয়া।

যার ফলে ভিন্ন ভিন্ন শর্ত ও নিবন্ধনপ্রক্রিয়ার একাধিক শর্ত পূরণ করা না হলে ফেসবুক ব্যবহারকারী চাইলেও ফেসবুক থেকে অর্থ আয় করতে পারবেন না, এতদিন এরকম শর্ত ছিল।

এখন থেকে শর্তের বেড়াজাল আর থাকছে না। ভিডিও নির্মাতাদের জন্য মনিটাইজেশন কর্মসূচির শর্ত সহজ করার উদ্যোগ নিয়েছে ফেসবুক।

মনিটাইজেশন প্রক্রিয়ায় এখন থেকে একবার শর্ত পূরণ করলেই ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস নামের তিনটি পদ্ধতি থেকে সহজে আয় করতে পারবেন ভিডিও নির্মাতারা।

নতুন এ মনিটাইজেশন প্রক্রিয়া চালু হলে ভিডিও নির্মাতাদের আবেদন করে অনবোর্ডিং প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। এরপর অনবোর্ডিং প্রক্রিয়ায় যুক্ত হলেই ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস এই তিন পদ্ধতিতে আয় করা যাবে। ফলে বারবার আবেদন করতে হবে না।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এক ঘোষণায় জানিয়েছে, গত বছরগুলোতে নির্মাতারা রিলস, ভিডিও, ছবি ও টেক্সট পোস্ট দেওয়ার মাধ্যমে ফেসবুক থেকে ২০০ কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করেছেন। তবে অনেক নির্মাতাই তার সম্ভাব্য আয়ের সুযোগকে কাজে লাগাতে পারেননি।

উল্লেখ্য, ফেসবুকের মনিটাইজেশন থেকে মাত্র এক-তৃতীয়াংশ নির্মাতা বিভিন্ন উপায় অনুসরণ করে এতদিন পর্যন্ত আয় করতে পেরেছেন। নতুন এ সুবিধা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী বছর এটি পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে।

সূত্র : এনগেজেট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X