কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমত্তা

৫ বছরের মধ্যে কর্মী কমবে ৪১ শতাংশ

বৈচিত্র্যময় এআই প্রযুক্তির ফলে শারীরিক পরিশ্রম সংশ্লিষ্ট চাকরিগুলো দ্রুত কমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি : সংগৃহীত
বৈচিত্র্যময় এআই প্রযুক্তির ফলে শারীরিক পরিশ্রম সংশ্লিষ্ট চাকরিগুলো দ্রুত কমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারের কারণে আগামী ৫ বছরের মধ্যে বিশ্বব্যাপী ৪১ শতাংশ প্রতিষ্ঠান তাদের কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনা করছে।

বুধবার (৮ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যানেল সিএনএনের প্রতিবেদনে প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) এক জরিপ থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবদেনে বলা হয়, বিশ্বজুড়ে বিভিন্ন বড় প্রতিষ্ঠানের ওপর চালানো এই জরিপে দেখা গেছে, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে ৭৭ শতাংশ প্রতিষ্ঠান কর্মীদের পুনঃপ্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে উদ্যোগ নেবে। এই উদ্যোগের মূল লক্ষ্য কর্মীদের এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা এআই-এর সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।

সম্প্রতি এই তথ্যগুলো বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ফিউচার অব জবস’ (চাকরির ভবিষ্যৎ) প্রতিবেদন থেকে প্রকাশ করা হয়েছে। তবে আগের প্রতিবেদনের তুলনায় এবারের প্রতিবেদনে এআইকে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে তেমন ইতিবাচক হিসেবে তুলে ধরা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, এআই এবং নবায়নযোগ্য শক্তির অগ্রগতির ফলে শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন আসছে। এর ফলে প্রযুক্তিগত এবং বিশেষজ্ঞ কাজের চাহিদা বাড়লেও, কিছু পেশার চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শারীরিক পরিশ্রম সংশ্লিষ্ট চাকরিগুলো দ্রুত কমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে, নতুন সৃজনশীল এআই প্রযুক্তি জ্ঞানভিত্তিক কাজের ধরন পাল্টে দিচ্ছে। এটি মানুষের নির্দেশনা অনুযায়ী মৌলিক লেখা, ছবি এবং বিভিন্ন ধরণের সামগ্রী তৈরি করতে সক্ষম।

অন্যদিকে, এআই সম্পর্কিত দক্ষতার চাহিদা বাড়ছে। জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে, যারা এআই টুলস ব্যবহারে দক্ষ। এছাড়া, ৬২ শতাংশ প্রতিষ্ঠান এমন কর্মী নিয়োগ করতে চায় যারা এআই-এর সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।

প্রতিবেদনে আরও বলা হয়, বৈচিত্র্যময় সৃজনশীল এআই প্রযুক্তি মানব দক্ষতাকে পুরোপুরি প্রতিস্থাপন না করে তা আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করছে। ফলে মানব-মেশিন সহযোগিতা আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তবে, এআই ইতোমধ্যে অনেক চাকরিতে প্রভাব ফেলেছে। কিছু প্রতিষ্ঠান, যেমন ড্রপবক্স এবং ডুয়োলিংগো কর্মী ছাঁটাইয়ের পেছনে এআই প্রযুক্তির ব্যবহারকেই কারণ হিসেবে উল্লেখ করেছে। বিশ্ব অর্থনীতিতে প্রযুক্তির এই পরিবর্তন কর্মক্ষেত্রে দক্ষতা এবং পেশাগত দৃষ্টিভঙ্গির নতুন ধারার সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

তুরাগে আ.লীগ-ছাত্রলীগের নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

১২

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৩

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১৪

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

১৬

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

১৮

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

১৯

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

২০
X