কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১০:৫০ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পতাকা দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল গুগল

গুগলের করা বিশেষ ডুডল। ছবি : সংগৃহীত
গুগলের করা বিশেষ ডুডল। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে। ২৬ মার্চ উপলক্ষে গুগলের হোম পেজে বাংলাদেশকে সম্মান জানিয়ে এই ডুডল প্রদর্শিত হচ্ছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকেই গুগলের হোম পেজে দেখা যাচ্ছে এ ডুডল।

গুগলের হোমপেজে লাল-সবুজ পতাকা সংবলিত এই ডুডলে নীল-সাদা আকাশে ঢেউ খেলে উড়তে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। এর নিচেই ইংরেজিতে লেখা রয়েছে ‘Google’।

গুগলের বিশেষ ডুডলে তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের চিত্র। এতে লাল-সবুজের পতাকা নিয়ে বাঙালির আবেগ ও গৌরবময় ইতিহাসের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। ডুডলের নিচে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বার্তা দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে— ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ।’

গুগল প্রতি বছরই এ ধরনের বিশেষ ডুডল প্রকাশ করে বিভিন্ন ঐতিহাসিক দিন ও ব্যক্তিত্বকে সম্মান জানায়। এবারের ডুডলও তার ব্যতিক্রম নয়, বরং এটি বিশ্বের সামনে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে তুলে ধরার এক অনন্য প্রচেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X