কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১২:৩১ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি পাবজি মোবাইল গেমারদের জন্য বড় সুখবর

নতুন এই সার্ভারের মাধ্যমে গেমাররা পাবেন ‘লো ল্যাটেন্সি’ এবং আরও স্মুথ ও দ্রুততর গেমিং এক্সপেরিয়েন্স। ছবি : সংগৃহীত
নতুন এই সার্ভারের মাধ্যমে গেমাররা পাবেন ‘লো ল্যাটেন্সি’ এবং আরও স্মুথ ও দ্রুততর গেমিং এক্সপেরিয়েন্স। ছবি : সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় মোবাইল গেম পাবজি বাংলাদেশি গেমারদের জন্য নতুন সুবিধা নিয়ে আসছে। শিগগিরই গেমটির জন্য চালু হচ্ছে বাংলাদেশের জন্য নিজস্ব গেম সার্ভার। নতুন এ সার্ভারের মাধ্যমে গেমাররা পাবেন ‘লো ল্যাটেন্সি’ এবং আরও স্মুথ ও দ্রুততর গেমিং এক্সপেরিয়েন্স।

রোববার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাবজি মোবাইল এ তথ্য জানায়।

এতে বলা হয়, গেমটি শুধু একটি মাল্টিপ্লেয়ার অনলাইন গেমই নয়, বরং এটি দেশের গেমিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং গেমারদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে। এই পদক্ষেপটি গেমিং জগতে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বাংলাদেশের গেমারদের জন্য এটি একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে।

এ ছাড়া পাবজি মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫’ এর আয়োজন করা হচ্ছে, যার রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। দশ লাখ টাকার আকর্ষণীয় প্রাইজপুল সম্বলিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৫ এপ্রিল। আগ্রহীরা পাবজি মোবাইল বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিস্তারিত জানতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পাবজি মোবাইল দেশের তরুণ গেমার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। গেমিং ও ই-স্পোর্টস সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি এই খাতে ক্যারিয়ার গড়ার নতুন সুযোগও তৈরি করা হচ্ছে।

এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল ‘ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার ক্রিয়েশন প্ল্যাটফর্ম’। এই প্ল্যাটফর্মে গেমাররা নিজেদের কাস্টম ম্যাপ তৈরি, শেয়ার এবং খেলার সুযোগ পাবেন, যা তরুণদের সৃজনশীল চিন্তাধারা বিকাশে উৎসাহিত করবে।

পাবজি মোবাইলের সাউথ এশিয়া পাবলিশিং লিড বলেন, “বাংলাদেশে আমাদের যাত্রা নতুন আঙ্গিকে শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গেমিং ও ই-স্পোর্টসের দিক থেকে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। আমরা স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে এখানে একটি শক্তিশালী গেমিং কমিউনিটি গড়ে তুলতে চাই।”

পাবজি মোবাইলের এই নতুন পদক্ষেপ দেশের গেমিং জগতে এক নতুন যুগের সূচনা করবে, যেখানে প্রযুক্তি, সৃজনশীলতা এবং প্রতিযোগিতার সমন্বয়ে তরুণ প্রজন্মের সামনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১০

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১১

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১২

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৩

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৫

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৬

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৭

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৮

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৯

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

২০
X