কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৫:৩০ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ

মোবাইল টাওয়ার। ছবি : সংগৃহীত
মোবাইল টাওয়ার। ছবি : সংগৃহীত

দেশজুড়ে চলমান নিম্নচাপ, ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে বিদ্যুৎ বিভ্রাটে বিঘ্নিত হচ্ছে টেলিযোগাযোগ সেবা। এরই মধ্যে দেশের পাঁচ হাজারের বেশি টাওয়ার বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৩০ মে) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব আহমদ।

তিনি জানান, নিম্নচাপজনিত ঝড় এবং জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ সেবাকর্মীরা নেটওয়ার্ক রিস্টোর করতে নিরলস কাজ করছেন।

ফেসবুক স্ট্যাটাসে ফয়েজ তৈয়্যব জানান, প্রবল বৃষ্টিপাতের ফলে টেলিযোগাযোগ সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঁচ হাজারের বেশি সাইট বিচ্ছিন্ন রয়েছে। বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

জানা যায়, সারা দেশে মোট ৮ হাজার ২৬২টি মোবাইল টাওয়ার বা সাইট বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে ‘মেইনস ফেইলর’-এর আওতায় পড়েছে, যা মোট সাইট সংখ্যার প্রায় ৪৪ শতাংশ। বর্তমানে দেশে মোট ৬৪ দশমিক ২ শতাংশ সাইট সচল রয়েছে, যা মোট মোবাইল টাওয়ারের ৩৫ দশমিক ৮ শতাংশ।

টেলিকম অপারেটর ও টাওয়ার কোম্পানিগুলো বিকল্প ব্যবস্থায় নেটওয়ার্ক সচল রাখতে ৬২৪টি সাইটে পোর্টেবল জেনারেটর সংযুক্ত করেছে। এ ছাড়া আরও ৫০৪টি জেনারেটর সংযোগ করার প্রক্রিয়া চলমান। দ্রুত ক্ষতিগ্রস্ত সাইটগুলোতে এসব জেনারেটর স্থাপন করে পুনরায় সেবা চালু করার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X