কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তাক লাগানো সব ফিচার নিয়ে বাজারে আসছে মেটার নতুন চশমা

মেটার নতুন স্মার্ট চশমা ওকলি মেটা এইচএসটিএন। ছবি : সংগৃহীত
মেটার নতুন স্মার্ট চশমা ওকলি মেটা এইচএসটিএন। ছবি : সংগৃহীত

প্রযুক্তি ও ক্রীড়াজগৎ যখন একসঙ্গে পথ চলে, তখন জন্ম নেয় অসাধারণ সব উদ্ভাবন। তেমনই এক নতুন উদ্ভাবন হলো মেটার স্মার্ট চশমা ওকলি মেটা এইচএসটিএন। মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাও ওকলির আকর্ষণীয় ডিজাইনের মিশ্রণে তৈরি এই চশমা। চশমাটি ফ্যাশনের অংশ নয়—এটি এখন হয়ে উঠছে খেলোয়াড়দের স্মার্ট সহচর। সম্প্রতি মেটার অফিসিয়াল ফেসবুক পেজে ওকলি-মেটার নতুন স্মার্ট চশমার তথ্য জানানো হয়।

এটি কেবল প্রযুক্তির দুনিয়ায় নয়, বরং ফ্যাশন ও লাইফস্টাইলের ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

কী আছে এই চশমায়?

১. এই স্মার্ট চশমায় রয়েছে থ্রিকে আল্ট্রা এইচডি ক্যামেরা, যা দিয়ে ব্যবহারকারী হ্যান্ডস-ফ্রি ভিডিও ও ছবি তুলতে পারবেন। যারা আগে রে-ব্যান মেটা ব্যবহার করেছেন, তাদের জন্য এটি একটি উন্নত সংস্করণ।

২. চশমার ফ্রেমে রয়েছে শক্তিশালী ওপেন-ইয়ার (open-ear) স্পিকার। গান, পডকাস্ট বা ফোনকল—সবই শোনা যাবে সরাসরি চশমা থেকেই।

৩. ব্যাটারিও দারুণ টেকসই। একবার চার্জে ৮ ঘণ্টা ব্যবহার করা যাবে। মাত্র ২০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়। চার্জিং কেস থেকে পাওয়া যাবে ৪৮ ঘণ্টা পর্যন্ত শক্তি।

৪. চশমাটিতে রয়েছে আইপিএক্স৪ পানি প্রতিরোধক্ষমতা, যা ঘাম বা হালকা বৃষ্টি থেকেও রক্ষা করে।

৫. সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো মেটা এআই (Meta AI) সহকারী। ভয়েস কমান্ড দিলেই তথ্য দেবে। যেমন—“হে মেটা, বাতাসের গতি কত?” অথবা “হে মেটা, ভিডিও রেকর্ড করো।”

কাদের জন্য এই চশমা?

১. এই চশমা মূলত ক্রীড়াবিদদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ওকলির প্রিজম লেন্স, যা চোখের দৃষ্টি আরও পরিষ্কার করে এবং খেলার সময় দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

২. এই চশমার প্রচারণায় অংশ নিয়েছেন ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappé) ও এনএফএল তারকা প্যাট্রিক মাহোমস (Patrick Mahomes)।

কবে আসছে বাজারে?

এই স্মার্ট চশমাটি ১১ জুলাই বাজারে আসতে যাচ্ছে। চশমাটি ৪৯৯ মার্কিন ডলারে প্রি-অর্ডার করা যাবে। অন্যান্য মডেল পাওয়া যাবে গ্রীষ্মের শেষে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯৯ ডলার। শুরুতে চশমাটি পাওয়া যাবে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপের কিছু দেশে। ভারত, মেক্সিকো ও আমিরাতে চশমাটি আসতে পারে বছরের শেষে।

কোথায় প্রদর্শন হবে?

চশমাটি প্রথম প্রদর্শিত হবে (২০–২২ জুন) ফ্যানাটিক্স ফেস্ট এবং (২৫–২৭ জুন) প্রদর্শন হবে ইউএফসি ইন্টারন্যাশনাল ফাইট উইকে। প্রদর্শনীতে থাকবেন গ্যাব্রিয়েল মেদিনা, জে.আর. স্মিথ ও বু জনসনের মতো ক্রীড়াবিদরা। যারা এ চশমাটি ব্যবহার করে দেখাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X