কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে বন্ধ হতে পারে লাখ লাখ জিমেইল অ্যাকাউন্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জিমেইল বর্তমানে একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ। কারণ জিমেলই ব্যবহার করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, ছবি এবং ভিডিও শেয়ার করা হয় ইমেইলের মাধ্যমে। সম্প্রতি জিমেইল জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরেই কিছু ‍জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দেবে কর্তৃপক্ষ। আপনি কি জানেন, সেই তালিকায় আপনার অ্যাকাউন্টটিও রয়েছে কি না?

যুক্তরাজ্যভিত্কি সংবাদমাধ্যম দ্য সানের এ খবরে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লাখ লাখ জিমেলই ইউজারকে একটি ইমেইল পাঠিয়েছে গুগল। সেই ইমেইলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সব ইউজার বিগত দুই বছর ধরে জিমেইলে সক্রিয় নেই, তাদের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ১ ডিসেম্বর থেকে ডিলিট করা শুরু হবে। জিমেইলের এই ইমেইলের পর লাখ লাখ ইউজারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এ ছাড়া কোনো ইউজার যদি গত ২ বছর ধরে নিজেদের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তাহলে তিনি সেই অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ করতে পারেন। এর জন্য তাকে কোম্পানির বিভিন্ন সার্ভিস ব্যবহার করতে হবে। যেমন –

– ইমেল সেন্ড করা বা পড়া।

– গুগল ড্রাইভ ব্যবহার করা।

– ইউটিউব ভিডিও দেখা বা ছবি শেয়ার করা।

– প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা বা গুগল সার্চ ব্যবহার করে যেকোনো কিছু সার্চ করা।

– যেকোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট ইত্যাদিতে লগইন করতে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা।

ইউজাররা এসব সার্ভিস ব্যবহার করলে, এই পরিস্থিতিতে তাদের অ্যাকাউন্ট ডিলিট করা হবে না।

কেউ যদি নিজেদের গুগল অ্যাকাউন্ট থেকে কোনো পণ্য বা পরিষেবা কিনে থাকেন, তাহলে সেই অ্যাকাউন্ট ডিলিট করা হবে না। একইভাবে, যে অ্যাকাউন্ট থেকে ইউটিউব ভিডিও পোস্ট করা হয়েছে সেগুলোও নিরাপদ থাকবে।

এ ছাড়া যে অ্যাকাউন্টগুলোতে আর্থিক উপহার কার্ড রাখা হয়েছে তাও ডিলিট করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X