কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৪৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবার শুরু হচ্ছে দুদিনের উই সামিট

সৌজন্য ছবি
সৌজন্য ছবি

আগামীকাল শুক্রবার (৬ অক্টোবর) শুরু হচ্ছে ই-কমার্স এবং এফ-কমার্সভিত্তিক নারী উদ্যোক্তাদের সম্মেলন ‘উইমেন ই-কমার্স এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট (উই সামিট) ২০২৩’। নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তা এবং খাত সংশ্লিষ্টরা অংশ নেবেন।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত হচ্ছে দুদিনব্যাপী এ সম্মেলন। আয়োজনটির সহযোগিতায় থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি), কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ) এবং উইমেন এন্ট্রাপ্রেনিউরস ফিন্যান্স ইনিশিয়েটিভ (উই-ফাই)।

শুক্রবার সকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আয়োজনের আহ্বায়ক হিসেবে থাকবেন উই প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা। সম্মেলনের শেষ দিন শনিবার (৭ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দেশের তৃণমূল পর্যায় থেকে অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন অধিবেশন, অনুপ্রেরণামূলক বক্তব্য, সেমিনার এবং কর্মশালাসহ বিশেষ সব আয়োজন থাকছে সম্মেলনের। প্রথম দিনে একটি কি-নোট প্রেজেন্টেশনসহ থাকছে ৬টি সেশন। এসব সেশনে বিশেষ স্পিকার হিসেবে দেশ ও বিদেশের বিশেষজ্ঞ বক্তা ও বিভিন্ন খাতের স্বনামধন্য ব্যক্তিরা অংশ নেবেন। পাশাপাশি থাকছে ই-কমার্স খাতের এবং খাত সংশ্লিষ্ট অভিজ্ঞদের সঙ্গে নতুনদের নেটওয়ার্কিং সেশনও। থাকবে র‍্যাফেল ড্র।

দ্বিতীয় দিনে থাকছে দুটি কর্মশালা এবং একটি সেমিনার। এ ছাড়া অন্যতম আকর্ষণ হিসেবে এবারও স্থানীয় পণ্য নিয়ে কাজ করা নারীদের মধ্য থেকে ১০ জনকে দেওয়া হবে ‘জয়ী অ্যাওয়ার্ড’। সারা দেশ থেকে যেসব নারীরা ই-কমার্সের মাধ্যমে তাদের পণ্য দেশ ও বিশ্ববাজারে তুলে ধরতে অসামান্য অবদান রাখছেন তাদের এই বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হবে।

উই সামিট ২০২৩ নিয়ে উই প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, অনেকেই বলেন নারীরা নারীদের ভালো দেখতে পারেন না। কিন্তু আমরা এ ধারণা ভেঙে দিতে চাই। উই সেটা ভেঙে দিতে কাজ করছে। আমরা নারী উদ্যোক্তাদের সমস্যা চিহ্নিত করতে অনেক আগে থেকে কাজ করছি। আমরা পলিসি ডায়ালগ করে তাদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করেছি। সেসব কিছু নিয়েই আমাদের এই সামিট আয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X