কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পদে ফিরলেন চ্যাটজিপিটির চাকরিচ্যুত সিইও অল্টম্যান

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। ছবি : রয়টার্স
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। ছবি : রয়টার্স

স্বপদে ফিরেছেন আলোচিত চ্যাটজিপিটির মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। গত সপ্তাহে অভিযোগের ভিত্তিতে তাকে সিইওর পদ থেকে সরিয়ে দেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। বুধবার (২২ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানি জানিয়েছে, মঙ্গলবার বিকেলে অল্টম্যানকে পুনরায় তার পদে ফেরানো হয়েছে। গত সপ্তাহে তাকে সরিয়ে দেওয়ার পর পুনরায় বোর্ড অভিযোগ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদেও কিছু পরিবর্তন আনা হয়েছে।

মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানিয়েছে, আমরা অল্টম্যানকে পদে ফেরাতে একটি চুক্তিতে পৌঁছেছি। এর আওতায় ব্রেট টেইলরকে চেয়ারম্যানসহ ল্যারি সামার ও অ্যাডম ডি অ্যাংলোকে নিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

পদে ফেরার পরে নিজের এক্স একাউন্টে এক পোস্টে অল্টম্যান বলেন, আমি ওপেনএআইকে ভালোবাসি। গত কয়েকদিন আমি এই টিমকে সেবায় নিয়োজিত রনাখতে সবকিছু করেছি। আমরা একসাথে এটার লক্ষ্যে পৌঁছাতে চাই।

তিনি আরও বলেন, নতুন বোর্ড ও ডব্লিউ সত্যয়ার সমর্থনে আমি সামনে এগিয়ে ও ওপেনএআইয়ে ফিরতে চাই। আমরা মাইক্রোসফটের সাথে আরও শক্ত বন্ধন গড়ে তুলতে চাই।

এর আগে গত সপ্তাহে এক বিবৃতিতে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ জানায়, যথাযথ পর্যালোচনা প্রক্রিয়া মেনেই স্যামকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি (স্যাম) পরিচালনা পর্ষদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ করছিলেন না। ফলে প্রতিষ্ঠান পরিচালনায় পর্ষদের সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছিল।

ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের এমন সিদ্ধন্তের পর এক এক্সবার্তায় স্যাম বলেন, ওপেনএআইয়ে আমার সময়টা বেশ ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য পরিবর্তন বয়ে নিয়ে এসেছে। আশার কথা হলো বিশ্বেও এটি পরিবর্তন এনেছে। এমন ধরনের প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমার বেশ ভালো লেগেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১০

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

১১

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

১২

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১৩

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১৪

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

১৮

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

১৯

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

২০
X