কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

হংকং কম্পিউটার সোসাইটির আমন্ত্রণে এপিকটায় কালবেলার শাওন

দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক সোলায়মান হোসেন শাওন। ছবি : কালবেলা
দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক সোলায়মান হোসেন শাওন। ছবি : কালবেলা

হংকং কম্পিউটার সোসাইটির আমন্ত্রণে এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (এপিকটা) অ্যাওয়ার্ড-২০২৩ আসরে যাচ্ছেন দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক সোলায়মান হোসেন শাওন। প্রতিযোগিতার সংবাদ সংগ্রহে বাংলাদেশ থেকে একমাত্র সাংবাদিক হিসেবে অ্যাপিকটা ও হংকং কম্পিউটার সোসাইটির পক্ষ থেকে এই আমন্ত্রণ পান শাওন সোলায়মান। দেশটির সাইবারপোর্ট নামক এলাকায় আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী এপিকটা অ্যাওয়ার্ড-২০২৩। এপিকটাকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইসিটি খাতের ‘অস্কার’ হিসেবে অভিহিত করা হয়।

এবারের আসরে ১৫টি দেশের প্রতিযোগিরা প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতার মূল পর্ব শুরু হবে আগামী পাঁচ ডিসেম্বর। আট ডিসেম্বর বিজয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ হবে এর আনুষ্ঠানিকতা। শাওন সোলায়মান এই আসরে অংশ নিতে ২ ডিসেম্বর হংকংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

শাওন সোলায়মান দীর্ঘদিন ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং টেলিযোগাযোগ বিটে প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। ২০১৯ সালে ভিয়েতনামে অনুষ্ঠিত এপিকটার ১৯ তম আসরেও বাংলাদেশি সাংবাদিক হিসেবে অংশ নিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৬টি দেশ ও অঞ্চল এপিকটার সদস্য। এগুলো হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনাই, চায়না, চাইনিজ তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। বাংলাদেশ ২০১৫ সালে এপিকটার সদস্যপদ অর্জন করে। পরে ২০১৭ সালে এপিকটার আয়োজক দেশও হয় বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X