কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, জরিমানা ৫৪ হাজার কোটি টাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সার্চ ইঞ্জিনে ‘ইনকগনিটো’ মোডে ব্রাউজিং সংক্রান্ত এক মামলায় ৫৪ হাজার ৭৮০ কোটি ৫০ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে গুগলকে। ওই মামলায় গুগলের থেকে অন্তত ৫ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ হাজার কোটি টাকারও বেশি-প্রতি ডলার ১০৯ টাকা করে ধরে) আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল।

শনিবার (৩০ ডিসেম্বর) সংবাদসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ওই মামলার নিষ্পত্তি করতে আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে গুগল। যদিও গোটা বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। জানা যাচ্ছে, আগামী ২৪ ফেব্রুয়ারি আদালতের অনুমোদনক্রমে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে।

২০০০ সাল থেকে এই মামলা চলছিল। মামলাকারীর অভিযোগ ছিল, ইনকগনিটো মোডের মাধ্যমে ব্রাউজিং করার সময় ব্যবহারকারীদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা তৈরি হয়েছিল যে তারা কী সার্চ করছেন, তা গোপন থাকছে।

কিন্তু গুগলের অভ্যন্তরীণ ইমেল তুলে ধরে মামলাকারীর বক্তব্য ছিল, এই ধারণা একেবারেই ঠিক নয়। ইনকগনিটো মোডে সার্চ করা তথ্যের উপর নজর রাখছে গুগল। কোনো ওয়েবসাইটের কীরকম ট্র্যাফিক তা পরিমাপ করতে এবং বিজ্ঞাপন বিক্রি করতে ওই তথ্যের ওপর নজর রাখছে সংস্থা, অভিযোগ ছিল তেমনই। মামলাকারীর অভিযোগ ছিল, এর ফলে লাখ লাখ ব্যবহারকারীর ক্ষতি হয়েছে এবং প্রত্যেকের জন্য অন্তত পাঁচ হাজার ডলার করে ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। সংবাদসংস্থা এএফপির থেকে গুগল ও তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তারা কোনও প্রতিক্রিয়া পায়নি এই বিষয়ে। ক্যালিফোর্নিয়া আদালতে দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়েছিল গুগল ‘ইচ্ছাকৃতভাবে’ ব্যবহারকারীদের ভুল বুঝিয়ে তাদের গোপনীয়তা লঙ্ঘন করছে।

উল্লেখ্য, ২০২২ সালে, ফেসবুকের মূল কোম্পানি মেটা একই ধরনের মামলা নিষ্পত্তি করে। যার কারণে ব্যবহারকারীকে ৭২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছিল মেটাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X