কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিলিট করা ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে আনার উপায়

ফেসবুকের লোগো। ছবি : সংগৃহীত
ফেসবুকের লোগো। ছবি : সংগৃহীত

প্রযুক্তিভিত্তিক যোগাযোগের যত মাধ্যম রয়েছে ‘ফেসবুক’ তার মধ্যে অন্যতম। বিশ্বজুড়ে বিভিন্ন বয়সী, শ্রেণিপেশার মানুষ এই মাধ্যমটি ব্যবহার করে। প্রায় প্রতিটি দেশেই ফেসবুকের ব্যবহারকারী রয়েছে। অনেকেই বিভিন্ন কারণে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেন।

তবে কয়েকদিন পরই মনে হয় অ্যাকাউন্ট থাকলে ভালো হতো। তবে ডিলিট করা ফেসবুক অ্যাকাউন্ট আবার ফিরিয়ে আনা যায় খুব সহজেই। চলুন জেনে নেওয়া যাক উপায়-

আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পরেও আপনার হাতে ৩০ দিন সময় থাকবে। এই সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে। অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের রিকোয়েস্ট করার পরেও ৩০ দিনের মধ্যে তা রিকভার করার সুযোগ পাবেন ব্যবহারকারী।

প্রথমে আপনার ফোন কিংবা বা ল্যাপটপ থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর ডিলিট করে দেওয়া অ্যাকাউন্ট যে ই-মেইল বা ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করা ছিল তা দিয়েই লগ-ইন করতে হবে।

এবার লগ-ইন করার পর আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটে অপশন ক্যান্সেল করার সুযোগ পাবেন। ক্যান্সেল ডিলিটেশন অপশনে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিস্টোর হয়ে যাবে। অর্থাৎ আপনি ডিলিট করা ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন।

যদি কোনোভাবে আপনি অ্যাকাউন্ট ডিলিট এই অপশন ক্যান্সেল করার সুযোগ খুঁজে না পান তাহলে বুঝবেন আপনি ৩০ দিনের সময়সীমা পেরিয়ে গিয়েছেন। এই সময়সীমা পেরিয়ে গেলে আপনি আর ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন না। কারণ ডিঅ্যাক্টিভেট পর্যায় থেকে তা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X