কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ফিচার আনছে গুগল

গুগলের নতুন ফিচার সার্কেল টু সার্চ। ছবি : সংগৃহীত
গুগলের নতুন ফিচার সার্কেল টু সার্চ। ছবি : সংগৃহীত

তথ্য খুঁজে পেতে নতুন ফিচার আনছে গুগল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে পাওয়া যাবে এই সুবিধা। ‘সার্কেল টু সার্চ’ নামে ফিচারটিতে ফোনের যে কোনো কনটেন্ট বা ভিডিওতে সার্কেল দেওয়া, হাইলাইট করা বা ট্যাপ করলে স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চের তথ্য প্রদর্শিত হবে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে টেকক্রাঞ্চ।

সার্কেল টু সার্চ ফিচার কী?

গুগলের সার্কেল টু সার্চ ফিচারটি মূলত গুগল লেন্সের মতোই কাজ করে। এই সার্কেল টু সার্চ ব্যবহার করতে হলে যে ছবি সার্চ করতে চান সেই ছবির সাবজেক্টের ওপর একটি বৃত্ত তৈরি করতে হবে। এরপর গুগল সেই বিষয় সম্পর্কিত ফলগুলো দেখাবে।

এই পুরো সার্চ কোনো অ্যাপ সুইচ না করেই হবে। যেমন, আপনার গ্যালারিতে যদি কোনো ছবি থাকে, তাহলে সেটি নিয়ে সার্চ করার জন্য আপনাকে গুগল অ্যাপে যেতে হবে না। ছবি ছাড়াও ভিডিওতেও কাজ করবে এই ফিচার। সুবিধাটি প্রাথমিকভাবে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন যেমন: পিক্সেল ৮, পিক্সেল ৮ প্রো এবং নতুন আসা গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করা যাবে। সব ভাষা ও দেশেই এ সুবিধা ব্যবহার করা যাবে। চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে সুবিধাটি চালু হতে পারে। একই সঙ্গে মাল্টিসার্চ এক্সপেরিয়েন্স নামে আরেকটি ফিচার আনছে গুগল। ব্যবহারকারীদের সার্চ অভিজ্ঞতা আগের চেয়ে দ্রুত ও উন্নত করতে মাল্টিসার্চ ফিচারটি চালু করা হয়েছে। এই ফিচারে টেক্সট, ছবি এবং স্ক্রিনশট সাপোর্ট করবে। এর সাহায্যে এআই জেনারেটেড ফল পাওয়া যাবে। আগামী সপ্তাহেই এই ফিচার রিলিজ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X