কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিটিআরসি ও বিআইজিএফ-এর মধ্যে সমঝোতা স্মারক সই

বিটিআরসি ও বিআইজিএফ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি : কালবেলা
বিটিআরসি ও বিআইজিএফ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি : কালবেলা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি কার্যালয়ে কমিশনের পক্ষে সিস্টমস্ অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল এস এম রেজাউর রহমান এবং বিআইজিএফ-এর পক্ষে সংগঠনের মহাসচিব মোহাম্মদ আবদুল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী ইন্টারনেট গভার্নেন্স বিষয়ে গণসচেতনতা ও অংশীজনের সঙ্গে মতবিনিময় ‘সামিট ফর দ্য ফিউচার’ এবং ‘গ্লোবাল ডিজিটাল কমপেক্ট’ সম্মেলনে বাংলাদেশের মতামত ও অবস্থানবিষয়ক কর্মকাণ্ড পারস্পরিক সহযোগিতা কার্যক্রম সম্পাদনে সহায়তা করবে।

ওই অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, বিআরটিসি বিগত বছরগুলোতে বিআইজিএফকে ইন্টারনেট পলিসি গভর্নেন্সবিষয়ক নানা কার্যক্রমে সহায়তা করে আসছে এবং এই সমঝোতা স্মারক স্বাক্ষর এই কার্যক্রমকে আরও বেগবান ও অর্থবহ করবে।

বিআইজিএফ-এর চেয়ারপারসন হাসানুল হক ইনু বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিটিআরসির সঙ্গে ‘সামিট ফর দ্য ফিউচার’ এবং ডিজিটাল কমপ্যাক্ট বাস্তবায়ন ও ইন্টারনেট পলিসি বিষয়ে কাজ করার আরও সুযোগ তৈরি হলো।

বিটিআরসির সিস্টেমস্ অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমানের সঞ্চালনায় সমঝোতা স্মারক অনুষ্ঠানে কমিশনের ভাইস-চেয়ারম্যান মো. আমিনুল হক, স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, কমিশনার মো. দেলোয়ার হোসেন, কমিশনের সব বিভাগের মহাপরিচালকরা এবং বিটিআরসি ও বিআইজিএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১০

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৩

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৪

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৫

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৬

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৮

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৯

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

২০
X