কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

১২ হাজার বছর আগে বিলুপ্ত নেকড়ের ‘পুনর্জন্ম’ ঘটালেন বিজ্ঞানীরা

বিলুপ্ত হওয়া নেকড়ে পুনরুদ্ধার। ছবি : সংগৃহীত
বিলুপ্ত হওয়া নেকড়ে পুনরুদ্ধার। ছবি : সংগৃহীত

১২ হাজারের বেশি সময় আগে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া ডায়ার উলফকে ফিরিয়ে আনার দাবি করেছেন বিজ্ঞানীরা। এ ঘটনাকে বিজ্ঞানের যুগান্তকারী সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানের বিস্ময়কর এক অর্জনে প্রায় সাড়ে ১২ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডায়ার উলফকে পুনরায় জীবন্ত করে তুলেছেন বিজ্ঞানীরা। টেক্সাসভিত্তিক জিন প্রকৌশল কোম্পানি কলোসাল বায়োসায়েন্স এ অবিশ্বাস্য সাফল্যের দাবি করেছে।

সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, প্রাচীন ডিএনএ, ক্লোনিং এবং জিন সম্পাদনার মাধ্যমে বিজ্ঞানীরা সফলভাবে ৩টি ডায়ার উলফ শাবকের জন্ম দিয়েছেন।

এই ৩টি শাবকের মধ্যে দুটি পুরুষ— রোমুলাস ও রেমুস। এগুলোর ২০২৪ সালের ১ অক্টোবর জন্ম হয়েছে। এছাড়া একটি নারী শাবকের ২০২৫ সালের ৩০ জানুয়ারি জন্ম হয়েছে। বর্তমানে এরা ছয় মাস বয়সী হলেও ইতোমধ্যে এদের উচ্চতা প্রায় চার ফুট এবং ওজন ৩৬ কেজি ছাড়িয়ে গেছে।

এই ডায়ার উলফদের জিনগতভাবে সবচেয়ে কাছাকাছি জীবিত আত্মীয় হলো গ্রে উলফ। তবে আকারে ডায়ার উলফ বড়, গাঢ় পশম এবং শক্তিশালী চোয়ালের অধিকারী। এরা একসময় উত্তর আমেরিকার শীর্ষ শিকারি ছিল।

কলোসালের সহপ্রতিষ্ঠাতা ও হার্ভার্ড এবং এমআইটির জেনেটিক্স অধ্যাপক জর্জ চার্চ এক সাক্ষাৎকারে বলেন, এই প্রকল্প আমাদের প্রযুক্তির সক্ষমতার প্রমাণ। এক ফোঁটা রক্ত থেকে ক্লোনিং করে প্রাণী ফিরিয়ে আনা এখন সম্ভব — এটা এক বিশাল পরিবর্তনের সূচনা।

বিলিয়নিয়ার এলন মাস্ক এই খবর শুনে নিজের ইচ্ছার তালিকায় লিখেছেন, ‘একটা ছোট পোষ্য উল-মামথ তৈরি করুন প্লিজ!’

জানা গেছে, শাবকদের আচরণ বিদ্যমান নেকড়েদের মতো নয়। টাইম ম্যাগাজিন জানায়, তারা মানুষের উপস্থিতিতে খুশি বা খেলাধুলার আচরণ করে না, বরং দূরে সরে যায়। এমনকি যে হ্যান্ডলার জন্মের পর থেকে তাদের লালন-পালন করছেন, তার কাছ থেকেও তারা দূরত্ব বজায় রাখে। বিজ্ঞানীরা বলছেন, এটি ডায়ার উলফদের ‘নিসঙ্গ স্বভাব’— তারা আদতেই একা থাকতে ভালোবাসে।

এই শাবকগুলো বর্তমানে একটি গোপন স্থানে দুহাজার একর এলাকায় ১০ ফুট উঁচু বেড়া দিয়ে ঘেরা নিরাপদ পরিবেশে রাখা হয়েছে। তাদের নিরাপত্তায় রয়েছে নিরাপত্তাকর্মী, ড্রোন এবং লাইভ ক্যামেরা মনিটরিং।

কলোসাল জানিয়েছে, ডায়ার উলফ ছাড়াও ম্যামথ, ডোডো পাখি এবং তাসমানিয়ান টাইগার পুনরুজ্জীবনের প্রকল্পেও তারা কাজ করছে।

কোম্পানির সিইও বেন ল্যাম বলেন, ১৩ হাজার বছরের পুরোনো একটি দাঁত এবং ৭২ হাজার বছর পুরোনো একটি খুলি থেকে আমরা সফলভাবে সুস্থ ডায়ার উলফ শাবকের জন্ম দিতে পেরেছি— এটি কেবল শুরু মাত্র।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১০

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১১

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

১২

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১৩

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

১৫

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

১৬

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

১৭

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

১৮

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

১৯

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

২০
X