কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আপনার মোবাইল ফোন সুরক্ষিত তো?

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

অনেকের স্মার্টফোনে আড়ি পেতে দৈনন্দিন কার্যক্রম নজরদারি করে সাইবার অপরাধীরা। এমনকি ফোনে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ তথ্যও হাতিয়ে নেয় তারা। ফলে তথ্য বেহাত হওয়ার পাশাপাশি অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কাউকে কাউকে বিভিন্ন ধরনের হয়রানি ও ব্ল্যাকমেইলের মুখোমুখি হতে হয়। এ সমস্যায় পড়ার আগে করণীয় কী?

মোবাইল ফোনের দুর্বলতা খুঁজে বের করে সহজেই ফোনটিকে ট্যাপিং ডিভাইসে পরিণত করা সম্ভব। তবে বেশ কিছু লক্ষণ দেখে স্মার্টফোনে আড়িপাতা রয়েছে কি না, তা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক লক্ষণগুলো।

গোপন এসএমএস

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আপনার ফোন থেকে অটোমেটিক্যালি এসএমএস গেলে বুঝতে হবে ফোনে আড়িপাতা অ্যাপ রয়েছে।

ডাটা খরচ

আড়িপাতা অ্যাপগুলো ফোনের পটভূমিতে চালু থাকে। পাশাপাশি সংগ্রহ করা তথ্য নিয়মিত ইন্টারনেটের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠায়। এতে ব্যবহারকারীদের অজান্তেই মোবাইল ডাটার পরিমাণ কমে যায়। তাই কোনো অ্যাপ ব্যবহার না করলেও যদি মোবাইল ডাটা কমতে থাকে, তবে বুঝতে হবে ফোনে আড়িপাতা অ্যাপ রয়েছে।

আরও পড়ুন: বেতন পাওয়ার পাঁচ মিনিট পরই চাকরি ছাড়লেন কর্মী

ব্যাটারির চার্জ ও ফোন গরম

আড়িপাতা অ্যাপগুলো সব সময় ফোনের পটভূমিতে চালু থাকে। তাই ফোনের ব্যাটারি নিয়মিত খরচ হতে থাকে। এ জন্য অল্প কিছু সময় ফোন ব্যবহার করলেই ব্যাটারির চার্জ দ্রুত কমে যায়। এর পাশাপাশি ফোন গরমও হয়ে যায়।

অপরিচিত অ্যাপ

মোবাইলের সেটিংস অপশন থেকে নামানো অ্যাপের তালিকা পর্যালোচনা করেও আড়িপাতা অ্যাপের উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তালিকায় অপরিচিত অ্যাপের নাম দেখলেই বুঝতে হবে, এটি আড়িপাতা অ্যাপ বা ম্যালওয়্যার।

স্বয়ংক্রিয় সুবিধা

মোবাইল ফোন ব্যবহারের সময় বিভিন্ন সুবিধা চালু বা বন্ধসহ অনলাইন থেকে স্বয়ংক্রিয়ভাবে নানা ধরনের ফাইল নামতে থাকলে বুঝতে হবে ফোনে আড়িপাতা অ্যাপ রয়েছে।

করণীয় কী?

মোবাইলে আড়িপাতা অ্যাপ থাকার আশঙ্কা থাকলে ফোনে অ্যান্টি-স্পাইওয়্যার অ্যাপ নামিয়ে স্ক্যান করে সেগুলো মুছে ফেলতে হবে। পাশাপাশি ফোনে থাকা অপরিচিত অ্যাপগুলো মুছে ফেলতে হবে। এরপরও আড়িপাতা অ্যাপ না মুছলে ফোন ফ্যাক্টরি রিসেট করতে হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X