কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গুগল ম্যাপসে ঠিকানা পরিবর্তন করবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গুগল ম্যাপসে বাসার ঠিকানা যুক্ত থাকলে যে কোনো জায়গা থেকে দ্রুত বাসায় ফেরার পথের দিকনির্দেশনা পাওয়া যায়। আর তাই অনেকেই গুগল ম্যাপসে নিজের বাসার ঠিকানা যুক্ত করেন। খুব সহজেই ফোনে গুগল ম্যাপ ব্যবহার করে বাড়ির ঠিকানা আপডেট করা যায়। অ্যাপটি বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে প্রিলোড করা থাকে। আইফোন ব্যবহারকারীরাও অ্যাপ স্টোর থেকে আইওএসের জন্য গুগল ম্যাপ ডাউনলোড করে নিতে পারবেন।

তাহলে চলুন জেনে নেই ফোনের মাধ্যমে যেভাবে বাড়ির ঠিকানা আপডেট করা যায়-

প্রথমে উপরের ডানদিকে ফোন ব্যবহারকারীর ছবি অথবা নামের প্রথম অক্ষরের ওপর ক্লিক করতে হবে। এরপর সেটিংস থেকে এডিট হোম অথবা ওয়ার্কে যেতে হবে। পরে ওভারফ্লো (থ্রি ডট) মেন্যুতে আলতো চাপ দিতে হবে। এরপর এডিট হোম সিলেক্ট করতে হবে।

সার্চ বারে ব্যবহারকারীর বর্তমান ঠিকানার পাশে থাকা এক্স লেখায় ক্লিক করতে হবে। সার্চ বারে নতুন ঠিকানা দিয়ে গুগলের সাজেশনে আসা ঠিকানায় ক্লিক করলেই হবে। এরপর স্ক্রিনে ভেসে থাকা তথ্য যাচাইয়ের পর নতুন ঠিকানা আপডেট।

একই কাজ ডেস্কটপেও করতে পারবেন। চলুন তাহলে জেনে নেই ডেস্কটপে যেভাবে গুগল ম্যাপের ঠিকানা পরিবর্তন করা যায়।

গুগল ম্যাপস অ্যান্ড্রয়েড ও আইওএসে ঠিকানা হালনাগাদ করা খুবই সহজ। সে তুলনায় ডেস্কটপে টাইপ বেশি করতে হয়। তবে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে খুব সহজেই কাজটি সম্পন্ন করা যায়।

-পছন্দের ব্রাউজারটি ব্যবহার করে গুগল ম্যাপসকে সঠিক নির্দেশনা দিতে হবে।

-উপরে ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ক্লিক করতে হবে।

-বর্তমান ঠিকানা খোঁজে পেতে Your places > Labeled বাছাই করতে হবে।

-বর্তমান ঠিকানাটি মুছে ফেলতে এর পাশে থাকা এক্স লেখায় ক্লিক করতে হবে।

– Set a home address ক্লিক করতে হবে।

-সার্চ বারে নতুন ঠিকানা লিখতে হবে।

-গুগলের দেখানো ঠিকানাটি যাচাই করে দেখতে হবে ঠিক আছে কিনা। এরপরেই নতুন ঠিকানা যুক্ত হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১০

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১১

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১২

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৩

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

১৪

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

পুকুরে ভাসছিল মরদেহ

১৬

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

১৭

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

১৮

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৯

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

২০
X