মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মেধাবী শিক্ষার্থীদের আস্থার ঠিকানা ছাত্রশিবির : সেলিম উদ্দিন

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে যেসব মা-বাবা চিন্তা করেন, তাদের জন্য আস্থার ঠিকানা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সচেতন অভিভাবকসহ অনেকেই মনে করেন, মেধাবী, সাহসী ও সৎ চরিত্রবান শিক্ষার্থীদের ঠিকানা ছাত্রশিবির। যেখানে প্রতিনিয়ত প্রতিযোগিতা হয় মেধার, সন্ত্রাস বা অন্যায় কাজের কোনো স্থান নেই ছাত্রশিবিরে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ সেলিম উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিদেশমুখিতা কমিয়ে দেশের কাজে নিজেকে তৈরি করুন। প্রবাসী অধ্যুষিত সিলেটের অনেক মেধাবী শিক্ষার্থী প্রবাসে পড়ালেখা করছেন এবং ফলাফলে মেধার প্রমাণ রাখছেন। তাদের ফিরিয়ে এনে দেশ গড়ার ক্ষেত্রে কাজে লাগানো প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশ দুর্নীতি, অপরাজনীতি, চাঁদাবাজি, অপসংস্কৃতি ও সিন্ডিকেটের করাল গ্রাসে বিধ্বস্ত। এসব ব্যাধি থেকে মুক্তির লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির কোরআনের আলোকে একজন সৎ, আদর্শ, নীতিবান ও দেশপ্রেমিক মানুষ হিসেবে ছাত্রসমাজকে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

জামায়াতের এ নেতা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে জনগণের সেবার সুযোগ পায়নি, সামনে সুযোগ এসেছে সৎ নেতৃত্বের মাধ্যমে একমাত্র জামায়াতে ইসলামী দেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। বিগত ৫৪ বছরে অন্যরা যা করতে পারেনি, জামায়াতে ইসলামী সুযোগ পেলে তা একবারে জনগণকে দেখিয়ে দেবে। তাই এখনই সিদ্ধান্ত নিতে হবে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে, সব অন্যায়ের বিরুদ্ধে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কাযর্করী পরিষদ সদস্য শাহীন আহমদ, সাবেক কাযর্করী পরিষদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রআন্দোলন বিষয়ক সম্পাদক আরিফ হোসাইন, সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি আবু আইয়ূব মঞ্জু, সিলেট জেলা পশ্চিম ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, সিলেট জেলা পূর্বের সাবেক সভাপতি মোহাম্মদ রুকন উদ্দিন ও অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ। বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম শাকিলের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও উত্তর শাখার সভাপতি আব্দুল মুমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু সাইদ, উত্তর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হামিদুল্লাহ আল সাইদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি তোফায়েল হাসান তোহা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সুরমা সাংস্কৃতিক সংসদ ও কান্ডারী শিল্পীগোষ্ঠী। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X