কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দৈনন্দিন নানা প্রয়োজনে প্রতিদিন কোটি কোটি মানুষ নানা বিষয়ে জানতে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। যেকোনো তথ্য অনুসন্ধানের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এটি। তারপরও অনেকেই হয়তো গুগল সার্চের খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত না। কিছু সহজ কৌশল মেনে চললে গুগলে তথ্য খোঁজা আরও দ্রুত ও নির্ভুলভাবে করা যায়।

গুগল সার্চের অভিজ্ঞতা উন্নত করার সাতটি কৌশল জেনে নেওয়া যাক—

নির্দিষ্ট বাক্যাংশ খোঁজা

কোনো বাক্য বা শব্দগুচ্ছ ঠিক যেমন আছে, তেমনভাবে খুঁজতে চাইলে সেটি উদ্ধৃতি চিহ্ন (“ ”) দিয়ে লিখতে হবে। যেমন “বেস্ট ফুড কর্নার ইন ঢাকা” লিখে সার্চ করলে গুগল কেবল এই নির্দিষ্ট বাক্যাংশযুক্ত ফলাফলই দেখাবে। এতে অপ্রাসঙ্গিক লিংক ঘাঁটাঘাঁটি না করে সরাসরি প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

অপ্রাসঙ্গিক ফলাফল বাদ দেওয়া

কোনো শব্দ সার্চের ফল থেকে বাদ দিতে চাইলে শব্দটির পর মাইনাস (ফ্রুট-) চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন ‘অ্যাপল-’ লিখলে শুধু অ্যাপল প্রতিষ্ঠানের তথ্যই দেখাবে গুগল। ফল আপেল-সংক্রান্ত কোনো তথ্য দেখা যাবে না। নির্দিষ্ট কোনো বিষয়ের তথ্য খোঁজার সময় এটি বেশ কার্যকর।

শব্দের অর্থ জানা

গুগলের মাধ্যমে অনেকেই বিভিন্ন শব্দের অর্থ জানতে চান। গুগল ট্র্যান্সলেট চালু করার ঝামেলা ছাড়াই কোনো শব্দের অর্থ জানতে সার্চবারে লিখতে হবে ‘Define:’ শব্দ। গুগল সঙ্গে সঙ্গে সেই শব্দের অর্থ, উচ্চারণ ও ব্যবহার দেখাবে।

পুরো বাক্যাংশ মনে না থাকলে

কোনো বাক্যের পুরো অংশ মনে না থাকলে সেখানে তারকা (*) চিহ্ন ব্যবহার করা যায়। যেমন ‘বেস্ট * প্লেস ইন বাংলাদেশ’ লিখলে গুগল ফাঁকা অংশটি নিজে থেকে পূরণ করে সম্ভাব্য ফলাফল দেখাবে। আংশিক তথ্য থেকে তথ্য খোঁজার জন্য এটি বেশ কার্যকর।

বিদেশি মুদ্রার সঙ্গে টাকার মান জানা

গুগল সার্চের মাধ্যমেই তাৎক্ষণিকভাবে মুদ্রা বা পরিমাপের একক রূপান্তর করা যায়। ১০০ মার্কিন ডলার টু টাকা বা ১০ কিলোমিটার টু মাইল লিখলেই গুগল সঙ্গে সঙ্গে দুই দেশের টাকার মানের পাশাপাশি দূরত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য দেখাবে।

নির্দিষ্ট ওয়েবসাইটের তথ্য জানা

শুধু একটি ওয়েবসাইটে তথ্য খুঁজতে চাইলে সার্চবারে লিখতে হবে ‘: সাইটের নাম ও কাঙ্ক্ষিত সার্চ কি–ওয়ার্ড’। এর ফলে পুরো ওয়েব না ঘেঁটে সরাসরি সেই ওয়েবসাইটে থাকা সব তথ্য দ্রুত জানা যাবে।

ফ্লাইট, আবহাওয়া ও খেলার তথ্য জানা

নির্দিষ্ট উড়োজাহাজের অবস্থান, আবহাওয়া বা খেলার ফলাফলা জানতে এখন আলাদা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নেই। এ জন্য নির্দিষ্ট ফ্লাইটের নাম লিখে স্ট্যাটাস বা ঢাকা ওয়েদার শুধু লিখতে হবে।

সূত্র : টেকলুসিভ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১০

স্বর্ণের আজকের বাজারদর

১১

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১২

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৩

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৫

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৬

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৭

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৮

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৯

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

২০
X