কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পুরোনো স্মার্টফোনই হয়ে উঠবে সিসিটিভি, খরচ বাঁচাতে জানুন পদ্ধতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমান নগরজীবনে নিরাপত্তা আর স্বস্তি দুটোই ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। স্বামী-স্ত্রী দুজনই কর্মজীবী হলে দিনের বেশিভাগ সময় ঘর থাকে ফাঁকা। কখনো বয়স্ক বাবা-মা একা, কখনো ছোট বাচ্চা থাকে পরিচারিকার তত্ত্বাবধানে। ফলে বাড়িতে কে এলো, কে গেল, সবাই ঠিক আছে কিনা— এই মনকষাকষি দূর করতে সিসিটিভি এখন অনেকেরই প্রথম পছন্দ।

কিন্তু প্রযুক্তি আজ এতটাই সহজ হয়ে গেছে যে, ব্যয়বহুল সিসিটিভি ক্যামেরা না কিনেও আপনার পুরোনো স্মার্টফোনই বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিতে পারে। অবিশ্বাস্য শোনালেও সত্যি, সঠিক অ্যাপ ও সহজ সেটআপের মাধ্যমে একটি পুরোনো ফোনই হয়ে উঠতে পারে কার্যকর নিরাপত্তা ক্যামেরা।

চলুন, সহজ ধাপে জেনে নেওয়া যাক পদ্ধতিটি—

১. মোবাইল ফোনকে সিকিউরিটি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে প্রয়োজন দুটি মোবাইল। একটি বাড়িতে থাকবে। অন্যটি থাকবে আপনার কাছে। সেটিতে আপনি দেখতে পারবেন বাড়িতে কী হচ্ছে।

২. প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সিকিউরিটি ক্যামেরা অ্যাপ ইনস্টল করুন। একাধিক অ্যাপ পাবেন। রেটিং দেখে যে কোনো একটি ডাউনলোড করুন। অবশ্যই দুটি মোবাইলে একই অ্যাপ ইনস্টল করতে হবে।

৩. অ্যাপ ডাউনলোডের পর একই অ্যাকাউন্ট লগ ইন করে দুটো ডিভাইসকে পেয়ার করতে হবে। নাহলে কিন্তু কোনো লাভ নেই।

৪. এবার যে জায়গায় নজরদারি চালাতে চান– ঘর, বারান্দা বা সিঁড়ি, পছন্দ মতো জায়গায় পুরনো ফোনটি রেখে দিন অ্যাপটি অন করে। মাথায় রাখবেন, ক্যামেরার অ্যাঙ্গেল যেন ঠিকঠাক হয়। ওয়াইফাই কানেকশনও ঠিকঠাক হতে হবে। যদি চার্জার ব্যবহারে সমস্যা থাকে সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক আবশ্যক।

৫. এবার যে ফোনে আপনি বাইরে থেকে দেখবেন সেটিতে ক্যামেরার লাইভ ফিড অন করুন। এবার প্রয়োজন মতো সেটিংস চেঞ্জ করে নিন।

৬. ব্যস, আপনার কাজ শেষ। এবার প্রয়োজন হলেই বাড়িতে কী হচ্ছে তা দেখে নিতে পারবেন নিমেষে। তবে এক্ষেত্রে কিছু সমস্যাও আছে। সিসিটিভির মতো স্বচ্ছ ছবি পাবেন না। ব্যাটারি ও স্টোরেজের সমস্যা হওয়া স্বাভাবিক।

সূত্র : সংবাদ প্রতিদিন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

১০

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

১১

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

১২

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

১৩

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১৪

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১৫

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১৬

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

১৮

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১৯

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

২০
X