কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

শিশুর খাবার নিয়ে যত ভুল ধারণা, কী বলছেন বিশেষজ্ঞরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিশু বড় হচ্ছে, তার খাবার নিয়ে চিন্তা তো থাকবেই। কিন্তু অনেক সময় সঠিক তথ্যের অভাবে মা-বাবারাই শিশুর জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বিজ্ঞাপন আর প্রচলিত কিছু ভুল ধারণার কারণে শিশুর পুষ্টি নিয়ে তৈরি হয় নানা বিভ্রান্তি।

পুষ্টিবিদ সোনাল বাব্বার ভরদ্বাজ জানান, এই ভুলগুলো না শুধরে নিলে শিশুর স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়তে পারে। চলুন দেখে নিই, শিশুর খাবার নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা এবং পুষ্টিবিদের মতামত।

আরও পড়ুন : শিশুর রক্তশূন্যতা নিয়ে সচেতন হোন

আরও পড়ুন : ব্রাশ করার পরও মুখে গন্ধ? চিন্তার কিছু নেই, সমাধান আছে

মায়ের দুধ না ফর্মুলা দুধ – কোনটা ভালো?

অনেকে ভাবেন, ফর্মুলা দুধই শিশুর জন্য ভালো। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধই যথেষ্ট। এতে শিশুর প্রয়োজনীয় সব পুষ্টি থাকে। মায়ের দুধ সহজে হজম হয় এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

গবেষণায় দেখা গেছে, শুধু স্তন্যপান করালে প্রতি বছর প্রায় ৮ লাখ শিশুর প্রাণ রক্ষা করা সম্ভব। এমনকি এতে মায়ের স্তন ক্যানসারের ঝুঁকিও কমে। ছয় মাস পর ধীরে ধীরে অন্যান্য খাবার যোগ করা যায়, যেমন: ফল বা সবজির পিউরি।

প্রক্রিয়াজাত শিশুখাদ্য কি স্বাস্থ্যকর?

বাজারে নানা ধরনের শিশু খাবার পাওয়া যায়—চকচকে মোড়ক, লোভনীয় বিজ্ঞাপন! কিন্তু অনেক সময় এসব খাবারে চিনি ও কৃত্রিম রঙ থাকে, যা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ঘরে তৈরি তাজা খাবারই সবচেয়ে নিরাপদ এবং পুষ্টিকর। বাজারের প্রসেসড খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো।

রাইস সিরিয়াল কি প্রথম খাবার হওয়া উচিত?

অনেকে ভাবেন, শিশু খেতে শুরু করলে প্রথমে রাইস সিরিয়াল খাওয়ানো উচিত। কিন্তু এতে প্রক্রিয়াজাতকরণের সময় আর্সেনিক থাকতে পারে, যা শিশুর স্নায়ুর ওপর খারাপ প্রভাব ফেলতে পারে।

এর পরিবর্তে মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে বা মিষ্টি আলু ভালো বিকল্প হতে পারে। এসব খাবারে ভিটামিন 'এ' থাকে, যা শিশুর দৃষ্টিশক্তি ও শরীরের বিকাশে সহায়ক।

ফলের রস – উপকারী না ক্ষতিকর?

ফলের রসকে অনেকেই খুব উপকারী ভাবেন, কিন্তু এতে প্রাকৃতিক চিনি থাকে যা দাঁতের ক্ষয় এবং ওজন বাড়ার কারণ হতে পারে। শিশু যখন সলিড খাবার খেতে শেখে, তখন ফলের রসের চেয়ে সাধারণ পানি ও পুরো ফল খাওয়ানো বেশি উপকারী।

শিশুর পুষ্টি নিয়ে করণীয় কী?

শিশুর খাবার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় বিজ্ঞাপন নয়, গুরুত্ব দিতে হবে প্রমাণভিত্তিক তথ্য ও চিকিৎসকের পরামর্শে। পুষ্টিবিদ সোনাল বলেন, ‘তাজা ফল, সবজি আর ঘরে তৈরি খাবারই শিশুর জন্য সেরা। যদি কোনো দ্বিধা থাকে, তাহলে শিশুর চিকিৎসক বা পুষ্টিবিদের সঙ্গে কথা বলুন।’

আরও পড়ুন : অনিয়মিত পিরিয়ড বিপদ নাকি স্বাভাবিক? জানাচ্ছেন বিশেষজ্ঞ

আরও পড়ুন : শিশুর চোখ দিয়ে পানি পড়ার কারণ জেনে নিন

শিশুর খাবার শুধু পেট ভরানোর বিষয় না—এটা তার সুস্থভাবে বেড়ে ওঠার বুনিয়াদ। তাই খাবার বাছাইয়ে সচেতনতা জরুরি। সঠিক তথ্য জানলে ভুল ধারণার ফাঁদে পড়তে হবে না।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X