কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

শিশুর রক্তশূন্যতা নিয়ে সচেতন হোন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিশু হঠাৎ করে দুর্বল হয়ে পড়ছে? খেলাধুলায় মন নেই, সবসময় ক্লান্ত, মেজাজ খিটখিটে? এসব পরিবর্তনের পেছনে লুকিয়ে থাকতে পারে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া।

আরও পড়ুন : ওয়ান টাইম কাপে চা-কফি খেলে কি সত্যিই স্বাস্থ্যঝুঁকি বাড়ে?

আরও পড়ুন : কোমল পানীয় বেশি খেলে বাড়তে পারে চুল পড়ার ঝুঁকি

অনেকেই ভাবেন, রক্তশূন্যতা শুধু বড়দের হয়। কিন্তু বাস্তবে শিশুরাও এই সমস্যায় ভোগে, আর সময়মতো খেয়াল না করলে সমস্যা হতে পারে আরও বড়। স্বাস্থ্য অধিদপ্তরের ডা. ফারাহ দোলা শিশুদের রক্তশূন্যতা নিয়ে জানিয়েছেন বিস্তারিত তথ্য।

রক্তশূন্যতা আসলে কী

শুধু রক্তের পরিমাণ কম থাকলেই রক্তশূন্যতা হয় না। বরং হিমোগ্লোবিন নামক প্রোটিন যদি বয়স ও লিঙ্গ অনুযায়ী কমে যায়, তখনই ধরা পড়ে এই সমস্যা।

হিমোগ্লোবিনের কাজ হলো শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পৌঁছে দেওয়া। তাই হিমোগ্লোবিন কম থাকলে শরীর ঠিকমতো কাজ করতে পারে না।

শিশুদের রক্তশূন্যতার ৩টি মূল কারণ

লোহিত রক্তকণিকার কম উৎপাদন – যা হতে পারে আয়রন, ফলিক অ্যাসিড বা ভিটামিন বি১২-এর ঘাটতির কারণে।

রক্তকণিকা ভেঙে যাওয়া – একে বলে হিমোলাইটিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়ার মতো রোগ এর পেছনে থাকতে পারে।

রক্তপাত – অন্ত্রে কৃমি, হিমোফিলিয়া ইত্যাদি রক্তপাতের কারণ হলে রক্তশূন্যতা দেখা দেয়।

আয়রনের ঘাটতি সবচেয়ে বড় কারণ

আমাদের দেশে বেশিরভাগ শিশুর অ্যানিমিয়ার কারণ হলো আয়রনের ঘাটতি। বিশেষ করে যারা:

- অপরিণতভাবে জন্ম নেয় (প্রিম্যাচিওর বেবি)

- জন্মের সময় ওজন কম (২৫০০ গ্রাম বা কম)

- বেশি দিন শুধু বুকের দুধ খায়, কিন্তু ছয় মাস পর পরিপূরক খাবার শুরু করা হয়নি

- গরুর দুধ খায় (যেটা আয়রন শোষণে বাধা দেয়)

- কৃমি হয় নিয়মিত

রক্তশূন্যতার লক্ষণ

- ত্বক, ঠোঁট ও হাত-পায়ের তালু ফ্যাকাশে

- সবসময় ক্লান্ত বোধ করা

- মাথা ঘোরা, বুক ধড়ফড় করা

- মেজাজ খিটখিটে

- খেলাধুলায় অনীহা

- মনোযোগের ঘাটতি ও শারীরিক বৃদ্ধি থেমে যাওয়া

কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে জন্ডিস, পেট ফোলা, কালো প্রস্রাব, শরীরে লাল দাগ বা গ্ল্যান্ড ফুলে যাওয়া।

চিকিৎসা ও করণীয়

- রক্তশূন্যতার ধরন বোঝার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় রক্ত পরীক্ষা, বোন ম্যারো বা ইলেক্ট্রোফোরেসিস করানো লাগতে পারে।

- আয়রনের অভাব থাকলে ডাক্তার যা পরামর্শ দেন সেই অনুযায়ী আয়রন সিরাপ/ট্যাবলেট খাওয়াতে হবে।

- শিশুকে দিতে হবে আয়রনসমৃদ্ধ খাবার: কলিজা, সবুজ শাক, ডিমের কুসুম, ফলমূল

আরও পড়ুন : মাইগ্রেনের ৭ অজানা কারণ

আরও পড়ুন : শরীরের ৯ লক্ষণে বুঝবেন অতিরিক্ত চিনি খাচ্ছেন কিনা

- নিয়মিত কৃমির ওষুধ খাওয়ানো জরুরি

- ৬ মাস বয়সের পর বুকের দুধের পাশাপাশি সুষম পরিপূরক খাবার খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ

- পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে মা-বাবাকে সচেতন হতে হবে

শিশুদের দুর্বলতা, অলসতা বা মেজাজের পরিবর্তনকে অবহেলা না করে সময়মতো খেয়াল রাখুন। রক্তশূন্যতা ধরা পড়লে দ্রুত চিকিৎসা শুরু করলেই পুরোপুরি ভালো হওয়া সম্ভব।

সুস্থ শিশুই তো সুস্থ ভবিষ্যৎ! তাই সচেতন হোন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X