কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিডি ফাইন্যান্সের নারী স্বাস্থ্য সচেতনতা উপকরণ বিতরণ

শিক্ষার্থীদের মাঝে নারী স্বাস্থ্য সচেতনতা উপকরণ বিতরণ। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের মাঝে নারী স্বাস্থ্য সচেতনতা উপকরণ বিতরণ। ছবি : কালবেলা

নারী স্বাস্থ্য সচেতনতা নিয়ে পরামর্শ সভা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ফাইন্যান্স। সিএসআর এর অংশ হিসেবে সুস্থ্য আগামীর নিশ্চিতে বাংলাদেশ ফাইন্যান্স এ উদ্যোগ নেয়।

রাজধানীর রায়েরবাজার এ জাগো ফাউন্ডেশন স্কুলে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।

বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে যৌথভাবে এ অনুষ্ঠানে অংশ নেয় রোটারি ক্লাব অফ ঢাকা মেগাসিটি আর সার্বিক সহযোগিতা করে বেসরকারী সংস্থা জাগো ফাউন্ডেশন।

অনুষ্ঠানের শুরুতে সমাজের পিছিয়ে পড়া জাগো ফাউন্ডেশন এ অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশুনা এবং সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন আমন্ত্রিত অতিথিরা।

পরে এক অনুষ্ঠানে একজন বিশেষজ্ঞ ডাক্তার; অংশ নেয়া কিশোরী, তরুণী এবং তাদের অভিভাবকদের পিরিয়ড এবং নারী স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করেন।

এ সময় বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ বলেন, আগামীর সুস্থ্য বাংলাদেশ নিশ্চিতে সুস্থ্য ও স্বাস্থ্যবান নারী নিশ্চয়ন অত্যন্ত জরুরী; বাংলাদেশ ফাইন্যান্স সিএসআর খাতের আওতায় সেই লক্ষ্যে কাজ করছে, যার ব্যাপ্তি ভবিষ্যতে আরও বাড়বে।

এ বিষয়ে জাগো ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ বলেন, বাংলাদেশ ফাইন্যান্সকে পাশে পেয়ে তিনি আনন্দিত এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের উন্নয়নে একসাথে কাজ করতে উৎসাহী।

এরপর অংশ নেয়া তরুণী ও নারীদের মধ্যে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অফ ঢাকা মেগাসিটির প্রেসিডেন্ট রোটারিয়ান শফিকুল আমিন চৌধুরী, বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও সাজ্জাদুর রহমান ভূঁইয়া, হেড সাসটেইন্যাবল ফাইন্যান্স মো. কোহিনুর হোসেন, হেড ওয়েলথ ম্যানেজমেন্ট আবু ওবায়েদ, ব্র্যান্ড এন্ড কমিউনিকেশনস ম্যানেজার মো. আশিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X