কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অক্টোবরে নির্যাতনের শিকার ২১১ নারী-শিশু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অক্টোবর মাসে সারা দেশে ২১১ কন্যাশিশু ও নারী নির্যাতনের শিকার হয়েছেন৷ এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ২৭ শিশুসহ ৪০ জন। এদের মধ্যে আটজন শিশুসহ ১০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার। এছাড়া একজন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে। মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদর ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করে সংগঠনটি।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১২ জন শিশুসহ ১৬ জন। উত্ত্যক্তের শিকার হয়েছে দুইজন শিশু। অগিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১০ জন, এরমধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে এক শিশুসহ সাতজনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দুই জন শিশুসহ নয়জন। পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনজন।

মহিলা পরিষদের প্রতিবেদন বলছে, অক্টোবর মাসে ১৮ বছরের কম বয়সী দুই জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, এরমধ্যে একজনকে হত্যা করা হয়েছে। এ সময় বিভিন্ন কারণে দশজন শিশুসহ ৪৩ জনকে হত্যা করা হয়েছে। তিনজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ছয়জন জন শিশুসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১১ জন শিশুসহ ২৫ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বাল্যবিয়ের ঘটনা ঘটেছে একটি। বাল্যবিয়ের ঘটনা প্রতিরোধ করা হয়েছে দুইটি। এছাড়া চারজন শিশুসহ ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X