কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কপালের টিপই এবার নারীর প্রতিবাদের ভাষা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে নারীদের কপালের বাঁকা টিপের সেলফি। না, এটি কোনো ট্রেন্ড নয়। চলছে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ। নারীর চিরাচরিত এই টিপই এবার হয়ে উঠেছে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা।

‘আমার প্রতিবাদের ভাষা #odddotselfie’ স্লোগানে রেডিও স্বাধীন-এর উদ্যোগে চলছে এই অভিনব প্রতিবাদে সাড়া দিয়েছেন অভিনয় শিল্পী ও ইনফ্লুয়েন্সাররা। ফেসবুক ও ইন্সটাগ্রামে সেলফি পোস্ট করে এই প্রতিবাদ শুরু করেন তারা।

কপালের মাঝখান থেকে টিপ একটু সরিয়ে সেলফি তুলে হ্যাশট্যাগ odddotselfie দিয়ে পোস্ট করেন নিজ নিজ ওয়ালে। তারা নারীদের আহ্বান জানান সেলফি ও হ্যাশট্যাগসহ প্রতিবাদে যোগ দিতে।

অভিনেত্রী ও সমাজকর্মী সারা যাকের বলেন, আমাদের দেশের নারীরা প্রতিদিন ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে কোনো প্রতিবাদই হচ্ছে না। সবাই মিলে সোচ্চার হওয়ার এখনই সময়। শুধু নিজের জন্য নয়, আশেপাশে কোনো নারীকে নির্যাতিত হতে দেখা মাত্র প্রতিবাদ করা উচিৎ।

অভিনেত্রী অপি করিম বলেন, ‘পরিবারে নারীর প্রতি সহিংসতা যেমন বাড়ছে তেমনি সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনে এই হয়রানির মাত্রা বেড়েছে। কিন্তু কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না।‘যেকোনো নির্যাতনের শিকার হলে নারীরা বেশিরভাগ সময় তা মুখ বুজে সহ্য করে নেন। কিন্তু নারীর প্রতি সহিংসতা নারীরা মুখ খুললেই বন্ধ হবে। সেই লক্ষ্যেই ‘আমার প্রতিবাদের ভাষা #odddotselfie’ স্লোগানে চলছে এই প্রতিবাদ।

ইনফ্লুয়েন্সাররা বলেন, আমরা নারীরা মন ভালো থাকলে টিপ পরি। এটি আমাদের কালচার। কপালের সেই টিপ সরিয়ে দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আমারা এবার প্রতিবাদ জানাচ্ছি। ক্যাম্পেইনের অংশ হিসেবে টানা ৭ দিন ‘অড ডট সেলফি’ প্রোগ্রামের আয়োজন করে রেডিও স্বাধীন। প্রোগ্রামে নারী নির্যাতনের শিকার হলে করণীয় এবং মানসিক স্বাস্থ্য রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। অনেকেই তাদের জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা শেয়ার করেন। দর্শকরাও কলের মাধ্যমে অংশগ্রহণ করে উক্ত অনুষ্ঠানে। অড ডট সেলফি নামে একটি ওয়েবসাইটও লঞ্চ করে রেডিও স্বাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

মেট্রোরেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

লেবানন-ইসরায়েলের মধ্যে কাঠামোগত চুক্তি, মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র

১০

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

১১

আজ থেকে শনিবারও ৪ জেলায় খোলা থাকবে ব্যাংক

১২

শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

১৩

প্রাণ গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

১৪

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১৫

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

১৬

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

১৭

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

১৮

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

১৯

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

২০
X