কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০১:১২ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

শিল্পকলা একাডেমিতে ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব শুরু

শিল্পকলা একাডেমিতে যাত্রাদল নিবন্ধন উৎসব। ছবি : কালবেলা
শিল্পকলা একাডেমিতে যাত্রাদল নিবন্ধন উৎসব। ছবি : কালবেলা

শিল্পকলা একাডেমিতে ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব শুরু হয়েছে। যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এ উৎসব শুরু হয়। সোমবার (১৮ মার্চ) থেকে শুরু হওয়া আট দিনব্যাপী এ উৎসব আগামী ২৫ মার্চ পর্যন্ত চলবে।

এ দিন বিকাল ৫টায় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে উৎসবের প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত ৩১টি যাত্রাদলের যাত্রাপালা মঞ্চায়ন করা হয়েছে।

যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সদস্য ও বিভিন্ন স্বনামধন্য যাত্রাব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করবেন। তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে।

পালা মূল্যায়নকারী সদস্যদের মধ্যে রয়েছেন তাপস সরকার, মিলন কান্তি দে, নাসিরউদ্দীন ইউসুফ, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, ড. ইসরাফিল শাহীন, ড. আমিনুর রহমান সুলতান, ড. তপন বাগচী, সাইদুর রহমান লিপন, ইউসুফ হাসান অর্ক, লাকী ইনাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, কামাল উদ্দিন কবির, গোলাম সারোয়ার, প্রবীর মিত্র, মার্জিয়া আক্তার, অরুণা বিশ্বাস, রহমত উল্লাহ, তামান্না হক সিগমা প্রমুখ। এ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনবিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি মূল্যায়নে উপস্থিত থাকবেন।

১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসবে অংশগ্রহণকারী সব পালা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। উৎসবের সময়সূচি একাডেমির ওয়েবসাইটে (www.shilpakala.gov.bd) পাওয়া যাবে। ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব সমন্বয় করছেন একাডেমির সেট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

কেইন বনাম হালান্ড, কাকে সেরা বললেন ইংলিশ অধিনায়ক?

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা

‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে আর্জেন্টিনাকে মানুষ মনে রাখুক: স্কালোনি

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

১০

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

১১

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

১২

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের

১৩

কোরআনের যে ৪০ আয়াত প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত

১৪

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

১৫

মিয়ানমারে ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

১৬

বন্যপ্রাণীর সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর

১৭

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

১৮

ইতালিতে অভিবাসী শ্রমিকদের শোষণ নিয়ে রোমে আলোচনা সভা

১৯

বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

২০
X