কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৬:২৭ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বানভাসী মানুষের জন্য পবিত্র কাবার সাবেক ইমামের দোয়া

পবিত্র কাবার সাবেক ইমাম শায়েখ ড. হাসান আল বুখারি হাফিজাল্লাহ। ছবি : সংগৃহীত
পবিত্র কাবার সাবেক ইমাম শায়েখ ড. হাসান আল বুখারি হাফিজাল্লাহ। ছবি : সংগৃহীত

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ। দেশের অন্তত ১২টি জেলায় এই বন্যায় তলিয়ে গেছে ফসলি জমি-ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। এবার বাংলাদেশের এই বানভাসী মানুষের জন্য দোয়া করেছেন পবিত্র কাবার সাবেক ইমাম শায়েখ ড. হাসান আল বুখারি হাফিজাল্লাহ।

শনিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক কিরাত সংস্থা মহাসচিব, বিশ্ববরেণ্য আলেম ও ক্বারি শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ।

তিনি জানান, শুক্রবার পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম, হারামের সিনিয়র মুহাদ্দিস ও মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন, বিশ্ববিখ্যাত আলেম, শায়েখ ড. হাসান আল বুখারি হাফির আমন্ত্রণে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বাংলাদেশ সফরের দাওয়াত দিলে ড. হাসান বুখারি দাওয়াত কবুল করেন। তিনি বলেন, কোরআন প্রচারে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

পবিত্র কাবার সাবেক এই ইমাম এ সময় বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি বন্যা ও আহত-নিহত মানুষদের সার্বিক পরিস্থিতি জেনে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান এবং দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন মিশরের বিখ্যাত শায়েখ মোস্তফা আল বাসরতি ও কাতারের ইমাম শায়েখ সাইয়্যেদ মাহফুজ প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৫ সালের রমজান মাসে শেষ ১০ দিনে মসজিদুল হারামের তারাবির নামাজের অতিথি ইমাম ছিলেন শায়েখ ড. হাসান আল বুখারি হাফিজাল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১০

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১১

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১২

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৩

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৪

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৫

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৬

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৭

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৮

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৯

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

২০
X