কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ইরানের হামলা নিয়ে জানা গেল নতুন তথ্য

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত।

এবার ইসরায়েলে ইরানের হামলা নিয়ে জানা গেল নতুন তথ্য। ইরান ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছে, যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হতে পারে।

শুক্রবার (০১ অক্টোবর) ইসরায়েলি গোয়েন্দাদের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এ তথ্য প্রকাশ করে।

এ ছাড়াও অ্যাক্সিওস, মার্কিন সংবাদমাধ্যম, প্রথমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করে। দুই অজ্ঞাত ইসরায়েলি সূত্রের উদ্ধৃতি দিয়ে তারা জানায়, ইরান তার ক্ষেপণাস্ত্র উৎপাদন অবকাঠামো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতির পর্যালোচনার পর ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরান ৫ নভেম্বরের আগে এ হামলা চালাতে পারে।

এদিকে ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ইরাক থেকে ইসরায়েলের দিকে অসংখ্য ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ইরান। ইরাকে অবস্থানরত ইরানপন্থি আধা সামরিক বাহিনীর মাধ্যমে এই হামলা পরিচালিত হবে, যা তেহরানের উদ্দেশ্যে হিসেবে কাজ করবে যাতে তারা পরবর্তী ইসরায়েলি পাল্টা হামলার হাত থেকে রক্ষা পায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তেহরান এ মুহূর্তে চাইছে না কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক অবস্থানের ওপর ইসরায়েল আরেকবার হামলা চালানোর সুযোগ পাক।

এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ৩টি ইরানি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এই সিদ্ধান্তটি ইসরায়েলি বিমান হামলার পর ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কাঠামো ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতির পর্যালোচনা করার পর নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১০

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১১

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১২

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৩

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৫

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৬

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৭

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৮

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

২০
X