কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কবে ও কোথায় পুতিনের মুখোমুখী হচ্ছেন ট্রাম্প?

মুখোমুখী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (এআই জেনারেটেড ছবি)। ছবি : সংগৃহীত
মুখোমুখী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (এআই জেনারেটেড ছবি)। ছবি : সংগৃহীত

ডেনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি আলোচনায় আসেন তার বৈদেশিক নীতি নিয়ে। তার চিন্তা অন্য দশজন মার্কিন প্রেসিডেন্টের থেকে ভিন্ন হয়। বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় থাকাকালে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতি থাকে অনেকটা নমনীয়। আর এজন্যই হয়ত ট্রাম্পকে পছন্দ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শোনা যায়, ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের বাসিন্দা হোন ভ্লাদিমির পুতিনও তেমনটাই চেয়েছিলেন। নির্বাচনে জয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দনও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি হয়ত আশা করছেন, এবার ওয়াশিংটন-মস্কোর সম্পর্কের বরফ কিছুটা হলেও গলবে।

এদিকে যত দ্রুত সম্ভব রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেজন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতেও প্রস্তুত বলে জানিয়েছিলেন তিনি। এরই মধ্যে শোনা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠকে তোড়জোড় শুরু করেছেন মার্কিন কর্মকর্তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, যত দ্রুত সম্ভব পুতিনের সঙ্গে মুখোমুখী বসতে চান ট্রাম্প। বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দুই প্রেসিডেন্টের মধ্যকার শীর্ষ বৈঠকটি হতে পারে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতে। এই আলোচনা সম্পর্কে অবগত রাশিয়ার দুই কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তবে ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠকের সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা চললেও এর আনুষ্ঠানিকতা কবে নাগাদ শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়। যদিও সংশ্লিষ্ট সূত্র বলছে, এ বছরের শেষ নাগাদ ট্রাম্প-পুতিনের বৈঠকটি হতে পারে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এ বৈঠক ইউক্রেন যুদ্ধের অবসান ও বৈশ্বিক রাজনীতিতে নতুন মোড় নিতে পারে। রাশিয়ার কর্মকর্তারা বারবার দাবি করেছেন, ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই। এ ফোনালাপের পরই এ বছরের শেষের দিকে একটি শীর্ষ বৈঠক হতে পারে।

এর আগে পুতিন ইউক্রেন ইস্যু ও জ্বালানি নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন। তার পরেই রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১০

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১১

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১২

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৩

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৪

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৫

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৭

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৮

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৯

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২০
X