বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৮:৫২ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

কঙ্গোতে বাস্তুচ্যুতদের শিবিরে হামলায় নিহত ৪৫

জাতিসংঘের শান্তিরক্ষীদের সাঁজোয়া যানের মাধ্যমে টহল চলাকালের একটি চিত্র। ছবি: সংগৃহীত
জাতিসংঘের শান্তিরক্ষীদের সাঁজোয়া যানের মাধ্যমে টহল চলাকালের একটি চিত্র। ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআরসি) উত্তরাঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের শিবিরে হামলায় ৪৫ জনের বেশি নিহত হয়েছেন। ডিআরসিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বরাতে এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জাতিসংঘ বলেছে, রোববার সন্ধ্যা থেকে সোমবার সকালের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে। কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গোর (কোডেকো) সশস্ত্র যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। সশস্ত্র যোদ্ধারা জুগু অঞ্চলের লালা বাস্তুচ্যুত এলাকায় বাস্তুচ্যুদের ওপর গণহত্যা চালিয়েছে।

ঘটনাস্থল কঙ্গোর বুলেতে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ঘাঁটি থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। কোডেকোর দাবি, তারা লেন্দু সম্প্রদায়কে হেমা জাতিগোষ্ঠী এবং ডিআরসির সেনাদের থেকে রক্ষা করবে।

এক বিবৃতিতে কঙ্গোর জাতিসংঘ মিশন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

বিবৃতিতে বলা হয়, এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। শান্তিরক্ষী মিশন মনে করিয়ে দিতে চায়, বেসামরিক মানুষের ওপর এ ধরনের হামলা যুদ্ধাপরাধ সংঘটিত করতে পারে।

মাকি লোম্বে নামের এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তিনি ৪০টির বেশি মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন। ওই রাতে পালিয়ে গিয়ে তিনি প্রাণে বাঁচেন বলেও জানান।

সুশীল সমাজের প্রতিনিধি ডিজায়ার মালোদ্রা বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলাকারীরা গুলি চালাতে শুরু করে। অনেক লোককে তাদের বাড়িতে পুড়িয়ে হত্যা করা হয়। অন্যদের ছুরি দিয়ে হত্যা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X