কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৬:৫৭ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নৌকাডুবিতে ৬৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা। ছবি : সংগৃহীত
সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে দ্বীপপুঞ্জের একটি নৌকাডুবিতে ৬০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি সেনেগাল থেকে আসছিল। বুধবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ কথা জানিয়েছে। খবর এএফপির।

আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি বলেন, এ নৌকাডুবির ঘটনায় ৬৩ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর জীবিত ৩৮ জনের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, কাঠের তৈরি এ নৌকা কেপ ভার্দিয়ান দ্বীপ স্যাল থেকে প্রায় ২৭৭ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে শনাক্ত করা হয়। মাছ শিকার করা স্প্যানিশ জাহাজ নৌকাটি দেখতে পেয়ে কেপ ভার্দিয়ান কর্তৃপক্ষকে সতর্ক করে।

সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জীবিতদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ১০ জুলাই ১০১ জনকে নিয়ে নৌকাটি সেনেগালের ফাসে বোয়ে থেকে রওনা দেয়। সেনেগালিজ নাগরিকদের প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য কেপ ভার্দে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সেনেগাল ছাড়াও সিয়েরা লিওন এবং গিনি-বিসাউয়ের নাগরিকরা নৌকাটিতে রয়েছেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X