কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় ব্রিকস নেতারা, আলোচনায় জোটের সম্প্রসারণ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি : সংগৃহীত

এবারের ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় জড়ো হয়েছেন ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। জোটের আরেক সদস্য দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যোগদানের কথা রয়েছে।

ব্রিকসের এবারের শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির জোহানেসবার্গে আগামী ২২ আগস্ট শুরু হয়ে এই সম্মেলন চলবে ২৪ আগস্ট পর্যন্ত।

ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-চীনের প্রতিদ্বন্দ্বিতায় বিশ্ব রাজনীতি অন্য যে কোনো সময়ের চেয়ে উত্তপ্ত। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির চার ভাগের এক ভাগের মালিক এই জোট নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। এরই মধ্যে পশ্চিমাদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে ব্রিকসকে ভূরাজনৈতিক শক্তিতে পরিণত করার কথাও বলা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা বলছে, সম্মেলনের আলোচনায় জোটের সম্প্রসারণ গুরুত্ব পাবে। এরই মধ্যে বিশ্বের ৪০টির বেশি দেশ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে। এদের মধ্যে সৌদি আরব, আর্জেন্টিনা ও মিশরও রয়েছে।

এবারের শীর্ষ সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় এসেছেন জোটের অন্যতম দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিংয়ের পাশে বসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, জোটের সম্প্রসারণের বিষয়ে তাদের দুই দেশের একই ধরনের অভিমত।

তিনি বলেন, ‘আমাদের অভিমতও প্রেসিডেন্ট শির মতোই। ব্রিকস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোরাম। এটি বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কার ও বিশ্বজুড়ে বহুপাক্ষিকতা ও সহযোগিতার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

এর আগে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই শি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে ব্রিকসের উন্নয়নে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যোগদানের কথা রয়েছে।

জোটের সম্প্রসারণ ছাড়াও সদস্য দেশের মধ্যে স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়ানো বিষয়টিও এবারের আলোচনায় রয়েছে। তবে একক ব্রিকস মুদ্রা নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও চলতি বছরের শুরুতে মার্কিন ডলারের বিকল্প হিসেবে ব্রিকস মুদ্রার কথা সামনে নিয়ে এসেছিল ব্রাজিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১০

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১১

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১২

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৪

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৫

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৬

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৭

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৮

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৯

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

২০
X