বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

টিএসসিতে সঞ্জীব স্মরণে বিশেষ উৎসব

সঞ্জীব চৌধুরী I ছবি : সংগৃহীত
সঞ্জীব চৌধুরী I ছবি : সংগৃহীত

কথা, সুর আর প্রতিবাদের এক অনন্য কণ্ঠস্বর ছিলেন দেশের জনপ্রিয় প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চট্টোপাধ্যায়। যে মানুষটি একসময় গানে গানে সময়ের মুখোমুখি দাঁড়িয়েছিলেন আজ জন্মদিনে তিনি ভক্তদের মাঝে ফিরে এলেন স্মৃতি হয়ে। কিংবদন্তি সংগীতশিল্পী, লেখক ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তার অমর সৃষ্টিকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শুরু হয়েছে আবেগঘন ‘সঞ্জীব উৎসব’।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে টিএসসির সঞ্জীব চত্বরে উৎসবের ১৪তম আসরটি শুরু হয়। ‘আজব কারখানা’র আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব; যেখানে বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীরা সঞ্জীব চৌধুরীর অমর গানগুলো পরিবেশন করবেন। গাইবেন জয় শাহরিয়ার, সন্ধি, সভ্যতা, সাহস মোস্তাফিজ, সুহৃদ স্বাগত, ফারাহ্‌দীবা তাসনীম, রাজেশ মজুমদার ও রিহান রিজুয়ান।

এছাড়াও এই আয়োজনের তত্ত্বাবধানে রয়েছে সঞ্জীব উৎসব উদ্‌যাপন পর্ষদ। সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।

আয়োজক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ারের কথায়, ‘আমরা সঞ্জীবদার গান ও দর্শনে বড় হয়েছি। তার সৃষ্টি শুধু বিনোদন নয়, বরং একটি গভীর জীবনদর্শন। সিংগার-সংরাইটার হিসেবে আমরা যারা সেই দর্শনকে লালন করি, তাদের এই সম্মিলিত প্রচেষ্টার লক্ষ্য হলো তার কাজকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।’

উল্লেখ্য, সঞ্জীব চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী ছাত্র। বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তুলেছিলেন কালজয়ী ব্যান্ড ‘দলছুট’। সাংবাদিকতার পাশাপাশি সংগীত ও সাহিত্যে তার অবদান অবিস্মরণীয়। ‘আমি তোমাকেই বলে দেব’, ‘রঙ্গিলা’, ‘জোছনাবিহার’ কিংবা ‘গাড়ি চলে না’র মতো অসংখ্য গানের স্রষ্টা এই গুণী শিল্পী ২০০৭ সালের ১৯ নভেম্বর না ফেরার দেশে চলে যান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X