কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মা-মেয়েকে নিয়েই আফ্রিকা থেকে ইউরোপে বিমান

বিমানের ভেতরের অবস্থা ও এমিরাত এয়ারলাইন্সের একটি বিমান। ছবি : সংগৃহীত
বিমানের ভেতরের অবস্থা ও এমিরাত এয়ারলাইন্সের একটি বিমান। ছবি : সংগৃহীত

ব্যক্তিগত যাত্রার জন্য মানুষ বেছে নেয় প্রাইভেটকার বা এমন বাহন। এছাড়া ব্যক্তিগত যাত্রার জন্য রয়েছে চ্যার্টার্ড ফ্লাইট। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। মা-মেয়েকে নিয়েই আফ্রিকা মহাদেশের সেশেলস থেকে ইউরোপের দেশ সুইজারল্যান্ড পৌঁছেছে একটি বিমান। বুধবার (১০ জানুয়ারি) দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এমিরাত এয়ারলাইন্সের একটি বিমান সেশেলস থেকে সুইজারল্যান্ডে পাড়ি দিয়েছে। এ সময় বিমানটিতে ইকোনোমি ক্লাসের সব সিট ফাঁকা রাখা হয়েছে। ফ্লাইটটি কেবল এক মা-মেয়েকে নিয়েই এ যাত্রা সম্পন্ন করেছে। গত বছরের ২৫ ডিসেম্বর এ যাত্রাটি সম্পন্ন করেছে এমিরাত এয়ারলাইন্স।

অনলাইন মাধ্যম টিকিটকে মা-মেয়ের এ বিমানযাত্রার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, কেবল তারা ছাড়া পুরো বিমানের সব আসন ফাঁকা রয়েছে। ১০ লাখেরও বেশিবার এ ভিডিওটি দেখা হয়েছে।

ভিডিওতে ওই বিমানযাত্রায় মা-মেয়েকে উল্লাস করতে দেখা গিয়েছে। যাত্রার সময় বিমানের কেবিন ক্রুরা যে হেডগিয়ার পরিধান করেন সেটি যাত্রী মাকে পরিয়ে দিতে দেখা দিয়েছে। এছাড়াও বিমানের ফ্লোরে ওই মেয়েকে নাঁচতে দেখা গেছে। মারিয়া কেরির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ গানের সাথে ভিডিওটি এখন ভাইরাল হয়ে গেছে।

বিমানের স্টাফদের তথ্যানুসারে, এই দুইজনকে নিয়ে যাত্রার বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। এ দুজন ছাড়াও আরও চারজন যাত্রী বিমানটিতে ছিল। তবে তারা হয়তো ফাস্ট ক্লাসে ছিল। এটি তাদের থেকে আলাদা হওয়ার কারণে বিষয়টি এমন মনে হয়েছে।

স্টাফ জানান, এখন সেশেলসে বর্ষাকাল। এছাড়া ক্রিসমাস ডে হওয়ার কারণে বিমানের এ যাত্রায় হয়তো কেউ উড়েনি।

বিমানে এভাবে যাত্রার ঘটনাটি এটিই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের এপ্রিলে এক বৃটিশ নাগরিক নর্দান আয়ারল্যান্ড থেকে পর্তুগালে একা যাত্রা করেছিলেন। ওই সময়ে তিনি আবিষ্কার করেন যে বিমানটিতে তিনিই একমাত্র যাত্রী হিসেবে যাত্রা করেন।

ওই সময়ে তিনি বিমানবন্দরে যাত্রার বিষয়ে জানতে চাইলে তারা জানান, আপনি আমাদের ভিআইপি গেস্ট। আপনি একাই আজ বিমানে উড়তে চলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X