কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সব আরোহী মারা গেলেও বেঁচে ফিরলেন পাইলট!

কাঠমান্ডুর কাছে বিধ্বস্ত হয়েছে যাত্রীবাহী বিমান। ছবি : সংগৃহীত
কাঠমান্ডুর কাছে বিধ্বস্ত হয়েছে যাত্রীবাহী বিমান। ছবি : সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের পরই ভেঙে পড়ে বিমানটি। এ ঘটনায় বিমানের ১৯ যাত্রীর মধ্যে ১৮ জনের মৃত্যু হলেও একমাত্র প্রাণে বেঁচে ফিরেছেন পাইলট মণীশ শাক্য।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বিমানের পাইলট ছাড়া বাকি ১৮ যাত্রীর সবাই মারা গেছেন। পাইলটকে শিনামঙ্গলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

খবরে বলা হয়েছে, বুধবার বেলা ১১টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে সৌর্য এয়ারলাইন্সের বিমানটি। ১৯ জনকে নিয়ে পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল সেটি। টেক অফের পরই বিমানটি একবার ঘুরে ভেঙে পড়ে। তারপরই তাতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। উদ্ধারকাজে নিয়োজিত হয় পুলিশ, দমকল বাহিনীও।

প্রাথমিকভাবে জানা গেছে, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। উদ্ধারকাজ প্রায় শেষ হয়েছে। দুর্ঘটনার পর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান পরিসেবা বন্ধ রাখা হয়েছে।

প্রায় প্রতি বছরই ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হচ্ছে নেপাল। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ১২টি বিমান দুর্ঘটনা ঘটেছে দেশটিতে। গত বছর (২০২৩ সালে) পোখরায় আরেকটি বিমান দুর্ঘটনায় যাত্রী, ক্রুসহ ৭২ জন প্রাণ হারিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১০

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১১

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১২

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৩

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৬

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৭

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

২০
X