কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১২:০০ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সেন্সরশিপ দেওয়ায় ইনস্টাগ্রাম বন্ধ করে দিল তুরস্ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে তুরস্ক। দেশটির কমিউনিকেশন অথরিটি এ তথ্য নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে করা পোস্টগুলো তুরস্কে ব্লক করে দেওয়ায় ইনস্টাগ্রামের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে দেশটি।

এর আগে তুরস্কের এক শীর্ষ কর্মকর্তা হামাস সংশ্লিষ্ট কন্টেন্টে সিন্সেরশিপের জন্য সামাজিকমাধ্যমটির সমালোচনা করেন।

দেশটির কমিউনিকেশন অথরিটি জানিয়েছে, ২ আগস্ট নেওয়া এক সিদ্ধান্তের মাধ্যমে ইনস্টাগ্রাম ডটকমকে ব্লক করে দেওয়া হয়েছে। তবে সেখানে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

গত বুধবার টার্কিস প্রেসিডেন্সির কমিউনিকেশন ডিরেক্টর ফাহরেটিন আলতুন অভিযোগ করে বলেছিলেন, হামাস নেতা হানিয়া হত্যাকাণ্ড নিয়ে করা সমবেদনামূলক পোস্টগুলো ব্লক করে দিচ্ছে ইনস্টাগ্রাম।

এক্স হ্যান্ডেলে তিনি বলেন, খুব সাধারণভাবেই এটা সেন্সরশিপ। এ সময় তিনি বাকস্বাধীনতা রক্ষার কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমরা বারবারই দেখিয়েছি তারা বিশ্বের শোষণ ও অবিচারের পক্ষে কাজ করে।

ফাহরেটিন আলতুন বলেন, সবক্ষেত্রেই আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াব।

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামরায় হত্যা করা হয়। এতে তার এক দেহরক্ষীও নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১১

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৩

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৪

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৫

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৬

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৭

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৯

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

২০
X