কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৮:৩০ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

তাইওয়ানকে নতুন সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ চীন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তাইওয়ানকে নতুন করে ৩৪৫ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার (২৮ জুলাই) নতুন এ সামরিক সহায়তার ঘোষণা দেয় জো বাইডেন প্রশাসন।

আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এবারের সামরিক সহায়তার মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম, সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা থাকবে। তবে তাইওয়ানকে ঠিক কী ধরনের অস্ত্র বা সরঞ্জাম দেওয়া হবে তার উল্লেখ করেনি হোয়াইট হাউস।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, এবারের প্যাকেজে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ছোট আকারের অস্ত্রের জন্য গোলাবারুদ ও গোয়েন্দা সরঞ্জাম থাকবে।

তাইওয়ানের স্বাধীনতাপন্থি সাই ইং-ওয়েন সরকারকে সমর্থন দিয়ে আসছে জো বাইডেন প্রশাসন। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের উত্তেজনা চলছে। নতুন করে যুক্তরাষ্ট্রের এ ঘোষণার পর পর স্বাভাবিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন।

আরও পড়ুন : তাইওয়ানের আকাশে চীনের ৩৭ যুদ্ধবিমান, প্রতিরক্ষা জোরদার

তাইওয়ানকে ‍নিজেদের ভূখণ্ড দাবি করে থাকে চীন। একসময় স্বশাসিত দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়ে রেখেছে তারা। এমনকি প্রয়োজন হলে বল প্রয়োগের কথাও জানিয়েছে দেশটি।

এক বিবৃতিতে ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। তাইওয়ান প্রণালিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে, এমন কিছু করা যাবে না।

সাম্প্রতিক বছরে তাইপেকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। এমনকি ২০২৬ সালের মধ্যে ৬৬টি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X