বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কের সঙ্গে রেল সংযোগ নিয়ে যা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান (বাঁয়ে) ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান (বাঁয়ে) ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তান, ইরান ও তুরস্কের মধ্যে রেলপথ সংযোগের উন্নতি প্রয়োজন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেইসঙ্গে রেল সংযোগকে আরও কার্যকর করার ওপর জোর দিয়েছেন তিনি।

গতকাল রোববার তুরস্কের টিভি চ্যানেল হ্যাবার গ্লোবালকে দেওয়া এক সাক্ষাত্কারে এসব বিষয় নিয়ে কথা বলেন শাহবাজ। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।

সাক্ষাৎকারে আগামী তিন বছরে তুরস্কের সঙ্গে পাঁচ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্যের লক্ষ্যমাত্রার ওপর গুরুত্ব দেন শাহবাজ শরিফ। এই যৌথ বিনিয়োগ এবং উদ্যোগের মাধ্যমে অনেক বেশি অর্জন করা সম্ভব বলেও মনে করেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ইরানের মাধ্যমে পাকিস্তান-তুরস্কের এই রেল সংযোগ পরিবহন খরচ কমাতে এবং বৈশ্বিক বাজারে পণ্যকে সামঞ্জস্যপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া পাকিস্তানের সৌর ও জলবিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য তুরস্কের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান শাহবাজ শরিফ। বিনিয়োগকারীরা জ্বালানি ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি।

শাহবাজ বলেন, ‘যৌথ বিনিয়োগ এবং উদ্যোগের ফলে উভয় দেশই লাভবান হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাই, তুরস্কের বিনিয়োগকারীদের সুবিধার্থে আমি সবকিছু করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের শ্রমিকরা অনেক দক্ষ। তুরস্কের বিনিয়োগ থাকলে আরও ভালো সমন্বয় সম্ভব।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে একটি শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, দুই দেশ জাহাজশিল্পের যৌথ উদ্যোগে প্রবেশ করেছে। আরও কিছু ক্ষেত্র রয়েছে, যেখানে উভয় দেশের স্বার্থ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১০

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১২

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৩

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৪

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৬

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৭

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৮

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

২০
X