কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৩:৫৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সপ্তাহের ব্যবধানে সিঙ্গাপুরে তৃতীয় ব্যক্তির মৃত্যদণ্ড

সিঙ্গাপুরের একটি কারাগার। ছবি : এপি
সিঙ্গাপুরের একটি কারাগার। ছবি : এপি

মাদক পাচারের অভিযোগে সপ্তাহের ব্যবধানে তৃতীয় মৃত্যুদণ্ড দিল সিঙ্গারপুর। বৃহস্পতিবার (৩ আগস্ট) ৫৪ গ্রাম হিরোইন পাচারের অভিযোগে ৩৯ বছর বয়সী মোহাম্মদ সালেহ আব্দুল লতিফ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর আলজাজিরার।

সিঙ্গাপুরের কেন্দ্রীয় মাদক ব্যুরো জানিয়েছে, চাঙ্গি কারাগারে লতিফের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি জাতিগতভাবেই মালয়েশিয়ার নাগরিক এবং ডোলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন : ২০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকর করল সিঙ্গাপুর

কেন্দ্রীয় মাদক ব্যুরো আরও জানায়, ৬০০ মাদকাসক্তের এক সপ্তাহের জন্য যথেষ্ট এমন পরিমাণ মাদক লতিফের কাছ থেকে জব্দ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২৮ জুলাই) সারিদিউ জামানি নামে বয়স ৪৫ বছর বয়সী এক নারীর এবং গত বুধবার (২৬ জুলাই) মোহাম্মদ আজিজ বিন হুসাইনের নামের আরেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ছাড়া দেশটিতে করোনা মহামারির পরে থেকে দুই বছরের মধ্যে অন্তত ১৬ জন দেশি-বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির আইন অনুসারে ২৫ গ্রাম হিরোইন এবং ৫০০ গ্রাম গাঁজা পেলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

ব্রিটিশ বিলিওনিয়ার স্যার বিচার্ড ব্রানসন সিঙ্গাপুরের মাদকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মৃত্যুদণ্ড কোনো অপরাধের বিরুদ্ধে বাধা হতে পারে না।

এক টুইট বার্তায় তিনি বলেন, ছোটখাটো মাদক চোরাচালানকারীদের উচিত সহযোগিতা করা। কেননা তারা বেশিরভাগ সময়ে পরিস্থিতির শিকার।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে কঠোর মাদক আইনের দেশগুলোর একটি সিঙ্গাপুর। সাম্প্রতিক বছরগুলোতে মাদক আইনে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমালোচনার মুখে পড়েছে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১০

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১১

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১২

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৩

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৪

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৫

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৬

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৭

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৮

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X