কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

একের পর এক ঘটনায় বিপর্যস্ত পাকিস্তানে কী ঘটছে?

পাকিস্তানে শিয়া ও সুন্নি সংঘাতে অন্তত ৩৭ জন নিহত। ছবি : সংগৃহীত
পাকিস্তানে শিয়া ও সুন্নি সংঘাতে অন্তত ৩৭ জন নিহত। ছবি : সংগৃহীত

একের পর এক ঘটনায় বিপর্যস্ত পাকিস্তান। রাজনৈতিক আন্দোলন ছাড়াও দেশের বিভিন্ন অংশে চলছে জাতিগত সংঘাত। সপ্তাহব্যাপী চলমান এই সংঘাতে এ পর্যন্ত অন্তত ৩৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমে আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশ। সেখানে টানা সাত দিন ধরে চলছে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সংঘাত। প্রদেশটির কোহাত বিভাগের কুররাম জেলায় শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে। এককালে এই অঞ্চলটি অর্ধস্বায়ত্তশাসিত ছিল।

গেল কয়েক বছরে এ ধরনের সংঘাতে এই এলাকার হাজারো মানুষের প্রাণহানি হয়েছে। জুলাই মাসে জমি সংক্রান্ত বিবাদে এই দুই সম্প্রদায়ের সংঘাতে ৩৫ জন নিহত হয়। স্থানীয় নেতাদের সালিশের সিদ্ধান্তে তখন আপাতত থামানো হয় সে সংঘাত। এখন নতুন করে শুরু হওয়া এই সংঘাত থামানোর চেষ্টা চালাচ্ছেন কর্মকর্তারা।

জানা গেছে, জেলার অন্তত ১০টি এলাকায় ভারী অস্ত্রের ব্যবহারে দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে। স্থানীয় এক কর্মকর্তা জানান, জমি নিয়ে বিবাদ থেকে সূত্রপাত হলেও এখন এটি দুই গোত্রের মধ্যে পূর্ণ মাত্রার সংঘাতের রূপ নিয়েছে। এতে অটোমেটিক ও সেমি-অটোমেটিক অস্ত্রের পাশাপাশি মর্টারের গোলাও ব্যবহার করা হচ্ছে।

সুন্নিপ্রধান দেশ পাকিস্তানের জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ শিয়া মুসলিম। অভিযোগ রয়েছে, এই পরিচয়ের জন্য মাঝেমধ্যেই সহিংসতা ও বিভেদের শিকার হয় তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১০

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১১

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১২

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৩

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৫

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১৬

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১৭

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১৮

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১৯

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

২০
X