কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ছুটি না মেলায় অফিসে কাজ করতে করতেই কর্মীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। এর প্রেক্ষিতে অফিস থেকে ছুটি নেন সেই কর্মী। অফিসে ফিরে আসার পরও দেখা গেল অসুস্থার রেশ এখনো কাটেনি। ফলে অগত্যা সেই কর্মী অসুস্থতার কারণে অতিরিক্ত আরও দুদিন ছুটি কাটান। পরে ছুটি বাড়ানোর জন্য আবেদন করলে সেটি মানতে নারাজ হন সেই অফিসের ম্যানেজার।

আরও ছুটি কাটালে হারাতে হতে পারে চাকরি, সেই ভয়েই অসুস্থতা নিয়েই কাজে যোগ দান করেন সেই কর্মী। কিন্তু এবার ঘটলো বিপত্তি! কাজে যোগ দেওয়ার ২০ মিনিট পরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিলেও ডাক্তার মৃত ঘোষণা করেন।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ব্যাংককের দক্ষিণে সামুত প্রকান প্রদেশে। জানা যায়, মৃত ওই কর্মী একজন নারী, তার নাম মে। তিনি ডেলটা ইলেকট্রনিকস কারখানায় চাকরি করতেন। পাকস্থলির জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়।

মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি অসুস্থতার জন্য ছুটি নেন। কিন্তু সুস্থবোধ না করায় আরও দুই দিন ছুটি কাটান তিনি। পরে ছুটি আরও বর্ধিত করতে চাইলে মেনে নেননি অফিসের ম্যানেজার। তাই, বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়ে কর্মস্থলে আসেন কাজ করতে।

ব্যাংকক পোস্টের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। তথ্যে আরও জানানো হয়, ৩০ বছর ওই নারী মে হাসপাতালে নেওয়ার পর নেক্রোটাইজিং এন্টারোকোলাইটসে মারা যান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X