কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৫:১৫ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে সেনাবাহিনীর যুদ্ধাপরাধ ‘নির্লজ্জ’ হয়ে উঠেছে

মিয়ানমারে বিন নামে এই গ্রামটি পুড়িয়ে দিয়েছে জান্তা সেনারা। ছবি : সংগৃহীত
মিয়ানমারে বিন নামে এই গ্রামটি পুড়িয়ে দিয়েছে জান্তা সেনারা। ছবি : সংগৃহীত

বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণসহ মিয়ানমারের সেনাবাহিনীর যুদ্ধাপরাধ আরও ‘নির্লজ্জ’ হয়ে উঠেছে। জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশিত হয়।

মিয়ানমারে সংঘটিত যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত পরিচালনা করেছে ইন্ডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম)। ২০২২ সালের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত সংঘটিত যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত পরিচালনা করেছে সংস্থাটি।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত সংস্থাটি বলেছে, তিন ধরনের যুদ্ধাপরাধ করে চলেছে মিয়ানমারের সামরিক বাহিনী এবং সহযোগী মিলিশিয়ারা। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো বাড়ছে এবং বাছবিচারহীন হয়ে উঠছে। তদন্তে এসব ঘটনার শক্তিশালী প্রমাণ মিলেছে।

অপরাধগুলোর মধ্যে রয়েছে— বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ এবং সাধারণ মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা। এতে অনেক ক্ষেত্রে পুরো গ্রামও ধ্বংস হয়ে গেছে। সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলাকালে আটক বেসামরিক লোক কিংবা যোদ্ধাদের হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

আইআইএমএমের প্রধান কৌমজিয়ান বলেন, ‘প্রমাণগুলো মিয়ানমারে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের বৃদ্ধির দিকে ইঙ্গিত করে। সেখানে বেসামরিক লোকজনের ওপর ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণ চলছে। এ নিয়ে আমরা একটি কেস ফাইল তৈরি করছি, যা অপরাধীদের বিচারের জন্য ব্যবহৃত হতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১০

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১১

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৩

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৫

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৬

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৭

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৮

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১৯

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

২০
X