বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১১:৩২ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

তোশাখানা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। মঙ্গলবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এর আগে গত শনিবার তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় ইমরান খানকে। আদালতের রায়ের পর একই দিন শনিবার তাকে লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মাত্র তিন মাসের মধ্যে দুবার গ্রেপ্তার হলেন তিনি।

এখন দুর্নীতির মামলায় ইমরানকে তিন বছরের সাজা খাটতে হবে। বর্তমানে তিনি পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি আছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশের আইন অনুযায়ী ইমরান খানকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

পাকিস্তানের আইন অনুযায়ী, সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি কতদিন নির্বাচন করতে পারবেন না সেটা নির্বাচন কমিশন নির্ধারণ করে দেয়। এ মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হতে পারে।

এদিকে পাকিস্তানের সংসদ জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে আগামীকাল বুধবার (৯ আগস্ট) সারসংক্ষেপ পাঠানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি।

শাহবাজ শরিফ বলেন, আমাদের মেয়াদ শেষ হওয়ার পর সংসদ ভেঙে দেওয়ার জন্য আমি প্রেসিডেন্টকে চিঠি দেব। এরপর তত্ত্বাবধায়ক সরকার দেশের ক্ষমতায় আসবে।

২০১৮ সালের ১২ আগস্ট তৎকালীন ইমরান খানের দল পিটিআইয়ের নেতৃত্বে জোট সরকার যাত্রা করেছিল। তবে গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান বিদায় নিলে শাহবাজের পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) ক্ষমতা গ্রহণ করে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, স্বাভাবিকভাবে সরকারের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন পর সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দেওয়া হলে নির্বাচন আয়োজনের তারিখ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১০

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১১

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১২

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৩

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৪

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৫

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৬

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৭

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৮

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৯

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

২০
X