কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধির নির্দেশ কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অস্ত্র কারখানা পরিদর্শনের ছবি প্রকাশ করে কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি। ছবি: কেসিএনএ
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অস্ত্র কারখানা পরিদর্শনের ছবি প্রকাশ করে কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি। ছবি: কেসিএনএ

ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্রের উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

আল জাজিরার সোমবারের এক প্রতিবেদনে জানানো হয়, ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শনে এসে তিনি ওই নির্দেশ দেন।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ মহড়ার প্রস্তুতির সময় এ খবর এল। উত্তর কোরিয়া এ আয়োজনকে আগ্রাসনের মহড়া হিসেবে আখ্যায়িত করে।

এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য হয়তো উত্তর কোরিয়ার কাছে অস্ত্র চেয়েছে। এ জন্যই উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি (কেসিএনএ) জানায়, কিম জং উন শুক্র ও শনিবার কৌশলগত ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, সাঁজোয়া যান এবং আর্টিলারি শেল তৈরির মূল অস্ত্র কারখানা পরিদর্শন করেন।

এ সময় সামরিক ইউনিটগুলোর চাহিদা মেটাতে ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করাকে একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্য’ বলে উল্লেখ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।

কিম বলেন, ‘যুদ্ধের প্রস্তুতি যুদ্ধাস্ত্র শিল্পের বিকাশের ওপর নির্ভর করে। সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতির জন্য কারখানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

অপর কারখানা পরিদর্শনে গিয়ে কিম বলেন, ‘আধুনিক ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাক, রকেট লঞ্চার শেলসহ অন্যান্য অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়াতে হবে।’

এদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়া উত্তর কোরিয়ার কাছে অস্ত্র চেয়েছে। এ ছাড়া উত্তর কোরিয়ার যুদ্ধনীতির কারণেও অস্ত্র উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

উত্তর কোরিয়া ওয়াশিংটনের এ দাবি অস্বীকার করেছে। দেশটি বলছে, তারা রাশিয়ায় আর্টিলারি শেল বা গোলাবারুদ পাঠায়নি এবং কোনো চুক্তিও করা হয়নি। তবে যুদ্ধে রাশিয়াকে সমর্থন করছে উত্তর কোরিয়া, এটি প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X