কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে বিমান হামলা নিয়ে মুখ খুলল ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রতিবেশীকে দোষারোপ করা ইসলামাবাদের পুরনো অভ্যাস। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।

গত ২৪ ডিসেম্বর পাকিস্তানের আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একটি পাহাড়ি এলাকায় হামলা চালায় পাকিস্তানি তালেবানরা। এর ফলে নারী-শিশুসহ ৫১ জন নিহত হয়। এই হামলায় সাতটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে লামানে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা আফগানিস্তানের নারী ও শিশুসহ নাগরিকদের ওপর বিমান হামলার কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি। এতে অনেক মূল্যবান প্রাণ শেষ হয়ে গিয়েছে। আমরা পরিষ্কারভাবে নিরীহদের প্রতি যে কোনো হামলার নিন্দা করছি। এটা পাকিস্তানের পুরনো অভ্যাস যে, নিজেদের অভ্য়ন্তরীণ ব্যর্থতার দায় তারা প্রতিবেশীদের উপর চাপিয়ে দেয়। আমরা এই মর্মে আফগানিস্তানের মুখপাত্রের প্রতিক্রিয়াকেও নজরে রেখেছি।’

এদিকে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল আফগানিস্তান। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি এক বিবৃতিতে বলেছেন, ‘আফগানিস্তান এই নৃশংস হামলাকে আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন এবং আগ্রাসন হিসেবে দেখে। ইসলামি আমিরাত এই কাপুরুষোচিত কাজের উত্তর না দেওয়া পর্যন্ত ছাড়বে না।’

এরপর উভয় দেশের নিরাপত্তা কর্মকর্তারা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ ও আফগানিস্তানের খোস্ত প্রদেশে সীমান্ত বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত লড়াইয়ের কথা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X