কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

জান্তা বাহিনীর বিমান হামলায় রাখাইনে নিহত ৪০

মিয়ানমারের কয়েকটি এলাকা জান্তা বাহিনী নিয়ন্ত্রণ ছাড়া হওয়ার পর থেকে তাদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা ও কামানের গোলা ব্যবহারের অভিযোগ উঠেছে। ছবি : সংগৃহীত
মিয়ানমারের কয়েকটি এলাকা জান্তা বাহিনী নিয়ন্ত্রণ ছাড়া হওয়ার পর থেকে তাদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা ও কামানের গোলা ব্যবহারের অভিযোগ উঠেছে। ছবি : সংগৃহীত

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্থানীয় উদ্ধারকর্মী ও একটি সশস্ত্র গোষ্ঠী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। ২০২২ সালে তারা রাজ্যের বেশিরভাগ অঞ্চল দখল করে নিয়েছে এবং রাখাইনের রাজধানী সিত্তে থেকে অন্যান্য অঞ্চল বিচ্ছিন্ন করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে সেনাবাহিনী রাখাইনের রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে বিমান হামলা চালায়। হামলার ফলে ৫০০-এরও বেশি বাড়িঘর পুড়ে যায় এবং ৪০ বেসামরিক মানুষ নিহত হন। এ ছাড়া, এখন পর্যন্ত প্রাপ্ত খবরের ভিত্তিতে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

নিরাপত্তাজনিত কারণে উদ্ধারকর্মীরা তাদের চিকিৎসা সহায়তা পৌঁছাতে পারছেন না। তারা জানান, যানবাহনের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী না থাকার কারণে সাহায্য পাঠানো কঠিন হয়ে পড়েছে।

এদিকে, মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা ও কামানের গোলা ব্যবহারের অভিযোগ উঠেছে এবং দেশটির বেশ কয়েকটি এলাকা ইতোমধ্যে তাদের হাতছাড়া হয়ে গেছে।

জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের চলমান সংঘাতে গত বছর ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং চলতি বছরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X