কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সম্প্রচারে ফিরছে আফগান নারীদের ‘রেডিও বেগম’

২০১১ সালের আন্তর্জাতিক নারী দিবসে ‘রেডিও বেগম’ যাত্রা শুরু করেছিল। ছবি : সংগৃহীত।
২০১১ সালের আন্তর্জাতিক নারী দিবসে ‘রেডিও বেগম’ যাত্রা শুরু করেছিল। ছবি : সংগৃহীত।

আফগানিস্তানে নারীদের জন্য বিশেষায়িত একমাত্র রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ আবার সম্প্রচারে ফিরতে চলেছে। কিছু শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর স্টেশনটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দিয়েছে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) আরব নিউজ-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

২০১১ সালের আন্তর্জাতিক নারী দিবসে ‘রেডিও বেগম’ যাত্রা শুরু করে, যা মূলত নারীদের জন্য শিক্ষামূলক এবং স্বাস্থ্যসেবাবিষয়ক প্রোগ্রাম প্রচার করত। মাত্র পাঁচ মাস পর, ২০২১ সালে, তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে এবং তখনো রেডিও স্টেশনটি নিয়মিত সম্প্রচার চালিয়ে যাচ্ছিল।

কিন্তু কিছুদিন পর ‘অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ’ এবং ‘লাইসেন্সের অপব্যবহার’ করার অভিযোগে তালেবান সরকার রেডিও বেগমের সম্প্রচার বন্ধ করে দেয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে জানায়, রেডিও বেগম কর্তৃপক্ষ সম্প্রচার পুনরায় চালুর জন্য একাধিকবার আবেদন করেছে।

সম্প্রতি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে, তাদের কার্যক্রম ‘সাংবাদিকতার নীতিমালা এবং ইসলামিক আমিরাতের বিধি অনুযায়ী’ পরিচালিত হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের লঙ্ঘন করা হবে না। এর পরেই রেডিও বেগমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

তবে, তালেবান সরকার ঠিক কী কী নীতি ও বিধির শর্ত আরোপ করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রেডিও বেগম, যা আফগানিস্তানের নারী জনগণের জন্য স্বাস্থ্যমূলক, শিক্ষা ও সামাজিকবিষয়ক প্রোগ্রাম প্রচার করে, আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলাভিত্তিক গণমাধ্যম হিসেবে বিবেচিত। সম্প্রচার পুনরায় শুরু হওয়ার ফলে দেশটির নারী জনগণের জন্য তথ্য, শিক্ষা এবং সচেতনতার একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১০

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১১

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১২

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৩

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৪

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৫

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৬

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৭

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

১৮

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

১৯

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

২০
X