কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের সাথে বন্দি বিনিময়

জব্দ হওয়া ৬০০ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে বন্দিবিনিময়ে সম্মত হয়েছে ইরান। তবে মার্কিন পাঁচ নাগরিকের মুক্তি দিয়ে নিজের জব্দ করা ৬০০ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৩ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাকি সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে বন্দিবিনিময় নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে এটি সঠিক প্রক্রিয়ায় রয়েছে।

ইরানের কারাগার থেকে মার্কিন নাগরিকদের গৃহবন্দি করার পর হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার (২২ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন। এর দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের পাঁচ নাগরিককে কারাগার থেকে গৃহবন্দি করে ইরান।

সুলিভান বলেন, বিষয়টি নিয়ে দুই দেশের মাঝে বোঝাপড়া হয়েছে। সবকিছু আলোচনা অনুযায়ী আগাচ্ছে। তবে তাদের মুক্তির কোনো তারিখ জানাননি হোয়াইট হাউসের এ নিরাপত্তা উপদেষ্টা।

এদিকে গত কয়েক সপ্তাহ আগে সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের সাথে বন্দিবিনিময়ে সম্মত ইরান। তবে এজন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় দক্ষিণ কোরিয়ায় জব্দ হওয়া ৬০০ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন জানিয়েছেন, তাদের জব্দ করা অর্থ ফেরত দিলে ইরানে বন্দি মার্কিন নাগরিকেরা যুক্তরাষ্ট্রে ফেরত আসার সুযোগ পাবেন।

এদিকে গত ১৫ আগস্ট বন্দিবিনিময়ে সম্মত হওয়ার পর এবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে মুখ খুলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ইরানকে প্রতিরোধের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে নীতিগত কোনো পরিবর্তন হয়নি। তবে দুই দেশের মাঝে বন্দিবিনিময়ের আলোচনা চলছে।

ব্লিঙ্কেন বলেন, এ চুক্তি কেবল বন্দিবিনিময়ের জন্য। এখানে অন্য কোনো দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে না। ইরানের সাথে এ সম্পর্কের উন্নতি বলতে কেবল বন্দিদের কারাগার থেকে গৃহবন্দি করা হয়েছে। এর সাথে আমাদের অন্য কোনো ধরনের অবস্থান পরিবর্তন হবে না। এটা কেবল আমাদের জনগণকে ফিরিয়ে আনার জন্য।

এর আগে চলতি বছরের মার্চে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ওয়াশিংটনের সঙ্গে বন্দিবিনিময়ের সব প্রক্রিয়া বন্ধ বলে জানান। তবে তার এ বক্তব্য প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১০

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১১

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১২

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৩

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৪

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৫

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৬

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৭

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৮

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৯

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

২০
X